
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেতে হলে দেশীয় পর্যবেক্ষক সংস্থাকে আজ রোববারের মধ্যে আবেদন করতে হবে। যোগ্যতাসম্পন্ন আগ্রহী বেসরকারি সংস্থাকে বিকেল ৪টার মধ্যে নির্ধারিত ফরমে ইসিতে আবেদন জমা দিতে হবে। পর্যবেক্ষক সংস্থাগুলো পাঁচ বছরের জন্য নিবন্ধন পাবে।
এ বিষয়ে ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘গত বৃহস্পতিবার পর্যন্ত আমাদের দপ্তরে ২০ থেকে ২৫টি আবেদন এসেছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। কারণ, আবেদনগুলো সচিব স্যারের দপ্তর হয়ে আসে।’
ইসির পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম এর আগে জানান, প্রাথমিক বাছাইয়ে বাদ পড়েছে এমন সংস্থাও নতুন করে আবেদন করতে পারবে। এ ছাড়া আপত্তি আসা দুটি সংস্থাও চাইলে নতুন করে আবেদন করতে পারবে।
চলতি বছরের ১৮ জানুয়ারি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধনের জন্য আবেদন আহ্বান করেছিল ইসি। নির্ধারিত সময়ে ১৯৯টি এবং পরে ১১ টিসহ মোট ২১০টি সংস্থা নিবন্ধন চেয়ে ইসিতে আবেদন করে। তাদের কাগজপত্র বাছাই করে গত ৮ আগস্ট ৬৮ টির খসড়া প্রকাশ করে কমিশন। ওই ৬৮টি সংস্থার ওপর দাবি-আপত্তি জমা দেওয়ার শেষ দিন ছিল গত ৩১ আগস্ট। এতে দুটি সংস্থার বিষয়ে অভিযোগ জমা পড়ে। সেগুলো শুনানি করে ৬৬টি সংস্থাকে চূড়ান্তভাবে নিবন্ধন দেয় ইসি। আর আপত্তির শুনানি শেষে দুই সংস্থার মধ্যে মানিকগঞ্জের হিউম্যান রাইটস ওয়াচ কমিশনের নাম পরিবর্তন করতে বলেছে কমিশন। আর ঢাকার রূপনগর শিক্ষা স্বাস্থ্য সহায়তা ফাউন্ডেশনের (রিহাফ) বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।
এ দুই সংস্থার নিবন্ধন প্রক্রিয়ার বিষয়টি এখনো চলমান রয়েছে বলে জানান আশাদুল হক।
এই ইসি কর্মকর্তা জানান, যেহেতু আগের নির্বাচনগুলোতে এত কমসংখ্যক পর্যবেক্ষক সংস্থা ছিল না। তাই এবার এমন সিদ্ধান্ত নিচ্ছে কমিশন। এ ছাড়া নিবন্ধনের দৌড়ে এগিয়ে থাকা এসব সংস্থার বেশির ভাগ উপজেলাভিত্তিক। বড় পরিসরে বা সারা দেশে নির্বাচন পর্যবেক্ষণ করবে—এমন পর্যবেক্ষক সংস্থা নিতান্তই কম। তাই পর্যবেক্ষক সংস্থার সংখ্যা বাড়াতে ১৪ সেপ্টেম্বর নতুন করে নিবন্ধনের জন্য আবেদন চেয়ে দ্বিতীয়বার বিজ্ঞপ্তি জারি করে ইসি।
২০০৮ সালে নবম সংসদ নির্বাচনের আগে প্রথমবারের মতো ১৩৮টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেয় ইসি। সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ১১৮টি সংস্থাকে নিবন্ধন দেওয়া হয়েছিল।

পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
২১ মিনিট আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
২ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৩ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
৩ ঘণ্টা আগে