বাংলাদেশের রাজনীতিতে বিএনপি ও আওয়ামী লীগের দ্বৈত প্রাধান্য কমিয়ে আনতে এবং সংস্কার হাসিল করতে নিজেদের রাজনৈতিক দল আনার চিন্তাভাবনা চলছে সমন্বয়কদের মধ্যে। ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার সরকারকে হটানোর পর দ্রুত নির্বাচন ও অন্যান্য ইস্যুতে নিজেদের চাওয়া পূরণে এই দল আনা হবে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন তিন সমন্বয়ক।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ছাত্র-জনতার আন্দোলনের নেতাদের আশা, শেখ হাসিনা যেভাবে গত ১৫ বছর দেশ শাসন করেছেন তার পুনরাবৃত্তি ঠেকাতে এই দল আনা প্রয়োজন।
গত জুন মাসের মাঝামাঝি থেকে শুরু হয় কোটা সংস্কার আন্দোলন। যা একপর্যায়ে সরকার পতনের এক দফা আন্দোলনে রূপ নেয়। মূলত বিক্ষোভ দমনে শেখ হাসিনা সরকার ব্যাপক সহিংসতার আশ্রয় নিলে এই আন্দোলনে ব্যাপক প্রাণহানি ঘটে এবং প্রায় ৩০০ জন নিহত হন। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার দেশে এর চেয়ে বড় আন্দোলন আর ঘটেনি। বিশ্লেষকেরা এই আন্দোলনকে জেন-জির আন্দোলন বলে ব্যাপক প্রশংসা করেন।
সেই আন্দোলনের ধারাবাহিকতায় শেখ হাসিনা সরকারের পতন হয় এবং তারপর শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেই সরকারে ছাত্রদের পক্ষ থেকে দুজনকে অন্তর্ভুক্ত করা হয়।
গত তিন দশকের বেশির ভাগ সময় বাংলাদেশ শাসিত হয়েছে শেখ হাসিনার আওয়ামী লীগ বা তাঁর প্রতিদ্বন্দ্বী বেগম খালেদা জিয়ার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) হাতে। এই দুই নেতার বয়সই ৭০ বছরের বেশি। সর্বশেষ আন্দোলনের ছাত্রনেতারা বাংলাদেশের রাজনীতিতে এই দুই অবসান ঘটাতে একটি রাজনৈতিক দল গঠনের বিষয়ে আলোচনা করছেন বলে জানিয়েছেন মাহফুজ আলম। তিনি ছাত্রদের পক্ষ থেকে সরকার, শিক্ষক, অধিকারকর্মী ও সামাজিক গোষ্ঠীগুলোর মধ্যে যোগাযোগের লক্ষ্য গঠিত লিয়াজোঁ কমিটির সভাপতি।
বার্তা সংস্থা রয়টার্সকে ২৬ বছর বয়সী এই তরুণ বলেন, আগামী এক মাসের মধ্যেই এই বিষয়ে সিদ্ধান্ত হবে। তিনি জানিয়েছেন, দল গঠনের আগে ছাত্র আন্দোলনের নেতারা ভোটারদের সঙ্গে আলোচনা করতে চান, তাঁদের পরামর্শ গ্রহণ করতে চান। মাহফুজ আলম বলেন, ‘দুই রাজনৈতিক দলের প্রতি মানুষ সত্যিই ক্লান্ত। আমাদের ওপর তাদের (সাধারণ মানুষের) আস্থা আছে।’
তাহমিদ চৌধুরী নামে আরেক সমন্বয়ক জানান, তাঁদের একটি রাজনৈতিক দল গঠন করার ‘উচ্চ সম্ভাবনা’ আছে। তাঁরা এখনো নিজেদের কর্মসূচি নিয়ে কাজ করছে। তবে তিনি জানিয়েছেন, তাঁরা যদি দল গঠন করতে, তবে তাঁরা ধর্মনিরপেক্ষতা–বাক্স্বাধীনতাকে তাঁদের মূলনীতি করবেন। তিনি বলেন, ‘দুই দলের প্রাধান্য ভাঙতে এ ছাড়া আমাদের সামনে দ্বিতীয় আর কোনো পরিকল্পনা নেই।’
এদিকে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আন্দোলনের চেতনা ছিল একটি নতুন বাংলাদেশ তৈরি করা, যেখানে কোনো ফ্যাসিবাদী বা স্বৈরাচারী ফিরে আসতে পারবে না। এটি নিশ্চিত করার জন্য, আমাদের কাঠামোগত সংস্কার প্রয়োজন এবং এটি করতে কিছু সময় লাগবে।’ তবে তিনি কোনো রূপরেখা দেননি।
নাহিদ ইসলাম জানান, নির্বাচন দেওয়ার জন্য আওয়ামী লীগ ও বিএনপি যে আহ্বান জানাচ্ছে, সে বিষয়টি সরকার এখনই বিবেচনা করছে না।
এদিকে, অন্তর্বর্তী সরকারে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ছাত্ররা তাদের রাজনৈতিক লক্ষ্য নিয়ে তাদের সঙ্গে কোনো আলোচনা করেনি। তিনি বলেন, ‘তবে রাজনৈতিক পটপরিবর্তন হতে যাচ্ছে। কারণ, আমরা মূলত তরুণ প্রজন্মকে রাজনীতি থেকে বাইরে রেখেছিলাম।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে আটজনের দপ্তর বণ্টন করা হয়েছে। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
৪ মিনিট আগে
ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
১ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
২ ঘণ্টা আগে