অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে এবং ক্রমবর্ধমান প্রতিযোগিতামূলক বাজারে অবস্থানকে শক্তিশালী করতে বাংলাদেশের চট্রগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়োজাহাজের ফ্লাইট বাতিল করেছে ওমানের জাতীয় বিমান সংস্থা ওমান এয়ার। এছাড়াও ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাতে ফ্লাইট সংখ্যা কমিয়ে আনার ঘোষণা দিয়েছে সংস্থাটি।
গত রোববার (২৮ জানুয়ারি) ওমান এয়ারের ওয়েবসাইটে প্রকাশ করা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের চট্টগ্রাম, পাকিস্তানের ইসলামাবাদ, লাহোর এবং শ্রীলঙ্কার কলম্বোর ফ্লাইট পরিচালনা কার্যক্রম বাতিল করা হয়েছে। তবে তাদের ফ্লাইট পরিচালনার নেটওয়ার্কে নতুন করে পাকিস্তানের শিয়ালকোট শহর যুক্ত করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভারতীয় রুটেও নির্দিষ্ট কিছু গন্তব্যে ফ্লাইটের সংখ্যা কমানো হবে। তবে বর্তমানে চালু থাকা ভারতীয় দুই গন্তব্য লখনৌ এবং তিরুবনন্তপুরমে ফ্লাইট বাড়ানো হবে।
ওমান এয়ার জানিয়েছে, তিনটি গন্তব্যে মৌসুম ভিত্তিতে ফ্লাইট পরিচালিত হবে। চাহিদা অনুযায়ী গ্রীষ্মকালে উত্তর-পূর্ব তুরস্কের কৃষ্ণসাগর উপকূলের ট্রাবজোন, শীতকালে সুইজারল্যান্ডের জুরিখ এবং মালদ্বীপের রাজধানী মালেতে যাত্রী পরিবহন করা হবে।
জানা গেছে, বাংলাদেশের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওমান এয়ার এতদিন ফ্লাইট পরিচালনা করত। এখন চট্টগ্রাম থেকে বাতিল করা হলেও ঢাকা থেকে বিশ্বের বিভিন্ন গন্তব্যে আগের মতোই ফ্লাইট সচল থাকবে।

ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
১ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
১ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
২ ঘণ্টা আগে
নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ৫০ লাখ পরিবারকে মাসে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সীমাবদ্ধতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নাগরিক প্ল্যাটফর্ম। কার্ড নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে