
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম।
আজ বুধবার দুপুরে জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে নবনির্বাচিত এই সংসদ সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। নুসরাত তাবাসসুমকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংবিধানের অনুচ্ছেদ-১৪৮ এর তৃতীয় তফসিল ও জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি-৫ অনুযায়ী তাঁকে শপথ পাঠ করানো হয়।
শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য রীতি অনুযায়ী সংসদ সচিবের রুমে শপথ বইয়ে স্বাক্ষর করেন। শপথ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার, বিরোধী দলের চিফ হুইপ, সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ সময় ২১ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত ছিল। কিন্তু ৪টা ১৯ মিনিটে নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র জমা দেন। বিলম্ব দেখিয়ে ইসি তাঁর মনোনয়নপত্র গ্রহণ করেনি। পরে উচ্চ আদালত ইসিকে নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ ও আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এর পর ইসি তার মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ ঘোষণা করে গেজেট প্রকাশ করে।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বিজিবি মহাপরিচালকের সাক্ষাৎকে ‘গোপন বৈঠক’ হিসেবে প্রচারের সমালোচনা করে বিজিবি বলেছে, এটি ছিল পূর্বনির্ধারিত ও অনুমোদিত সৌজন্য সাক্ষাৎ, যা সীমান্ত সম্মেলনের প্রচলিত কূটনৈতিক রীতির অংশ।
১৮ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনের বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা এবং স্থগিত থাকা ভোটের ফলাফল প্রকাশের বিষয়ে ৩০ জুন সিদ্ধান্ত দেবেন আপিল বিভাগ। আজ সোমবার শুনানি শেষে প্রধান বিচারপতি জুবায়ের রহমান...
১০ ঘণ্টা আগে
জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯-এ ২০১৭ সালের ১২ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ১৫ জুন পর্যন্ত ৭ কোটি ২৩ লাখ ৬২ হাজার ৪০২টি ফোনকল এসেছে...
১০ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুরে হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে
১১ ঘণ্টা আগে