
গণ-অভ্যুত্থানের সময়কে ঘিরে হওয়া মামলায় নাম থাকলেই কাউকে গ্রেপ্তার করা হবে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
সারা দেশের বেশ কিছু মিথ্যা মামলা ও হয়রানির বিষয়ে আইজিপি বলেন, ‘গণ-অভ্যুত্থানের পর অনেক মামলা হয়েছে। অনেক নিরীহ মানুষকে আসামি করা হয়েছে। সেটা নিয়ে অনেকে বাণিজ্য করছে। তবে আমরা আশ্বস্ত করতে চাই, আপনারা প্রতারিত হবেন না। নিরীহ মানুষদের কোনো ভয় নেই। মামলায় নাম থাকলেই কেউ গ্রেপ্তার হবে না। পুলিশ কাউকে গণহারে গ্রেপ্তার করছে না। যাচাই-বাছাই করে, যুক্তিযুক্ত মনে হলেই গ্রেপ্তারের জন্য যাবে পুলিশ।’
গত ৫ আগস্টের পর থেকে নতুন করে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পর নির্বাচনের জন্য মাঠ পর্যায়ে পুলিশকে প্রস্তুত করা হবে জানিয়েছেন পুলিশ প্রধান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি আপনাকে ব্ল্যাংক চেক দিয়ে বলতে পারি, নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে শতভাগ সহযোগিতা করার ক্ষমতা পুলিশের রয়েছে। পুলিশ সেই দায়িত্ব যথাযথভাবে পালন করবে।’
আইজিপি বলেন, ‘সারা দেশে পুলিশ সদস্যরা অপরাধ নির্মূলে কাজ করছেন। কিছু সাময়িক অসুবিধা হচ্ছে। তবে সেটা ভালো কাজ করেই পুলিশকে জনগণের কাছে সেই আস্থা অর্জন করতে হবে।’
গণ-অভ্যুত্থানে অতি বল প্রয়োগ করা পলাতক পুলিশ সদস্যদের বিষয়ে জানতে চাইলে আইজিপি বলেন, ‘পলাতক পুলিশ সদস্যদের শনাক্ত করার চেষ্টা চলছে। যাঁরা দেশের ভেতরে আছেন, তাঁদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে। যাঁরা দেশের বাইরে পালিয়ে গেছেন, তাঁদের আইনি প্রক্রিয়ায় ফিরে আনা হবে।’
অনুষ্ঠানের শুরুতে আইজিপি বলেন, কোনো মৃত্যুই কাম্য নয়। ছাত্র-জনতার এই গণ-অভ্যুত্থানে শহীদ সব পরিবারের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেন তিনি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
১ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
২ ঘণ্টা আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
৪ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৫ ঘণ্টা আগে