উড়োজাহাজের টিকিট অস্বাভাবিক মূল্যে বিক্রিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে তদন্ত কমিটির সভা। আগামীকাল বুধবার বিকেল ৫টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে এ সভা হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি তো বলা হয়, এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির সঙ্গে জড়িতদের চিহ্নিতকরণ ও তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য গঠিত তদন্ত কমিটি বুধবার বিকেল ৫টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে সভায় বসবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ১৬টি এয়ারলাইনসের মনোনীত জেনারেল সেলস এজেন্টের মালিক বা প্রতিনিধিদের শুনানি গ্রহণ করবেন। শুনানিতে কমিটির সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
সভায় উপস্থিত থাকবেন অতিরিক্ত সচিব (বিমান ও সিএ), বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, মহাপরিচালক, প্রধান উপদেষ্টার কার্যালয়, কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, যুগ্ম সচিব (রাজনৈতিক-২ অধিশাখা), জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস), বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক), উপদেষ্টার একান্ত সচিব, উপদেষ্টার দপ্তর, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, সিনিয়র সচিবের একান্ত সচিব, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, উপসচিব, সচিবালয় নিরাপত্তা শাখা, জননিরাপত্তা বিভাগ, সচিবের একান্ত সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব), সিএ-২ অধিশাখা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, অতিরিক্ত সচিবের (বিমান ও সিএ) ব্যক্তিগত কর্মকর্তা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, যুগ্ম সচিবের (সিএ) ব্যক্তিগত কর্মকর্তা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
৪০ মিনিট আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
১ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
১ ঘণ্টা আগে
নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ৫০ লাখ পরিবারকে মাসে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সীমাবদ্ধতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নাগরিক প্ল্যাটফর্ম। কার্ড নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে