দেশজুড়ে করোনাভাইরাসের দাপট ব্যাপক হারে বাড়তে থাকায় পরামর্শক কমিটির সুপারিশের ভিত্তিতে বন্ধ হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। কিন্তু সবকিছু খোলা থাকায় পরিস্থিতি আরও অবনতি হচ্ছে। এমতাবস্থায় বইমেলা আরও পেছানোর পাশাপাশি বাণিজ্য মেলা বন্ধ চান জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে দ্বিতীয় ঢেউয়ের সময়ে গত বছরের ২৪ জুলাই সর্বোচ্চ ৩২ দশমিক ৫৫ শতাংশে উঠেছিল দৈনিক করোনা শনাক্তের হার। ছয় মাস পর এবার তা ছাড়িয়ে যাওয়ার উপক্রম। তখন ছিল ভারতীয় বা ডেলটার প্রভাব, এবার আফ্রিকান ধরন ওমিক্রনের।
সরকারের করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহ বলেছেন, করোনা মোকাবিলায় বিধিনিষেধ বাস্তবায়নের ব্যাপারে আমরা ইতিমধ্যে কয়েক দফায় বলেছি। শুধুমাত্র নির্দেশনা দিলেই তো আর হবে না, প্রয়োগ লাগবে। গণপরিবহনে অর্ধেক যাত্রী, সবার মাস্ক নিশ্চিত করা, অফিসে অর্ধেক লোক নিয়ে কাজ করার পাশাপাশি বাণিজ্য মেলা খোলা রাখা উচিত নয়। এখন এগুলোর যদি বাস্তব প্রয়োগ না হয়, তাহলে তো ফলাফল ভালো হবে না। যার ফলে আমরা বারবার বলেছি, সরকার যে নির্দেশ দিয়েছে সেগুলো খারাপ না, কিন্তু এগুলো কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। প্রত্যেকে যাতে মাস্ক পরে, এই মুহূর্তে কঠোরভাবে এটি নেওয়া দরকার।
লকডাউন দিয়ে এই মুহূর্তে লাভ হবে না জানিয়ে তিনি বলেন, এই মুহূর্তে যেহেতু ওমিক্রনের সামাজিক সংক্রমণ হয়ে গেছে, এ ছাড়া আমরা যখন দেখি হাসপাতালগুলোতে রোগীর চাপ সামাল দিতে পারছে না, তখন আমরা লকডাউনের কথা বলি। লকডাউনে যে একেবারে উপকার হবে না, তা নয়। কিন্তু জীবিকার ওপরে যে আঘাত হবে সেটা কম না। যার ফলে লকডাউনের আগে চেষ্টা করি, যে কাজগুলো বেশি কার্যকর, তার একটি হলো স্বাস্থ্যবিধি মানাটা। ওটা লকডাউন দিই আর না দিই, মানতেই হবে।
দক্ষিণ আফ্রিকায় শুধু মাস্ক পরা নিশ্চিত করেই অনেকখানি নিয়ন্ত্রণে এনেছে। এবার ওখানে লকডাউনের মত ব্যবস্থা নেওয়া হয়নি। যতক্ষণ আমরা মাস্ক পরা নিশ্চিত না করতে পারব, ততক্ষণ কোন লাভ হবে না।

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রসঙ্গে আমির খসরু বলেন, এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও উন্নত করা—এসব লক্ষ্য নিয়েই সরকার এগোবে। বিনিয়োগের মাধ্যমেই তো বাণিজ্যিক রাজধানী হবে, মন্তব্য করেন তিনি।
৪৪ মিনিট আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ শুক্রবার বেলা ৩টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
১ ঘণ্টা আগে
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
২ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
৪ ঘণ্টা আগে