সদ্য অনুষ্ঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সিসি ক্যামেরার কেব্ল কাটার আশঙ্কা ছিল নির্বাচন কমিশনের (ইসি)। সেখানে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। তবে ইসির এই শঙ্কা সত্যি হয়েছে পিরোজপুর জেলার ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনে। আজ সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এমনটাই জানালেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.)।
আহসান হাবিব খান বলেন, ‘ভান্ডারিয়ায় দুষ্কৃতকারীরা গতকাল রোববার রাতে সিসি ক্যামেরার কেব্ল কেটে দিয়েছে। আমরা গাজীপুরে চিন্তা করেছিলাম কাটাকাটি করবে। কিন্তু দেখলাম সেই কাটাটা হলো ভান্ডারিয়ায়। চার-পাঁচটা কেন্দ্রের কেব্ল কাটা হয়েছে। তিনটা ঠিক করা হয়েছে। এটা এ জন্য বললাম যে তারটা কেটে সরিয়ে নিয়ে গেছে, যেন সহজে সারানো না যায়। সেই পাঁচটা কেন্দ্রে আমাদের পৃথক পাঁচজন পর্যবেক্ষক দেওয়া হয়েছে।’
কমিশনার বলেন, ‘সকাল থেকে ডিসি, এসপি, গোয়েন্দা সংস্থা লাগিয়ে চেক করেছি। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে চিহ্নিত করার চেষ্টা করেছি। এতে কিন্তু ভোটের অসুবিধা হচ্ছে না। যেহেতু ইভিএমে অনিয়ম করার সুযোগ নেই। কে কখন কারা কীভাবে কোন পক্ষের হয়ে এ জিনিসগুলো করেছে। এটা খুঁজে বের করা হবে।’
ঢাকা-১৭ উপনির্বাচনে সাংবাদিকদের কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। বিষয়টি নজরে আনলে তিনি বলেন, ‘এই অভিযোগ পেয়েছি, ক্যান্টনমেন্ট কেন্দ্রে সাংবাদিককে মোবাইল নিয়ে ঢুকতে দেওয়া হয়নি। এটার ব্যবস্থা নেওয়া হবে। বলা আছে ঢুকে অবগত করবে। শুধু গোপন কক্ষে যাওয়া যাবে না। কাজেই এটা অন্যায় হয়েছে। এর বিচার হওয়া উচিত।’
পিরোজপুরে এক সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগের বিষয়ে আহসান হাবিব খান বলেন, ‘আমরা ওটা ছাড়ব না। আমরা কমিশনে ওঠাব। সেই চেয়ারম্যান ঔদ্ধত্য আচরণ করেছেন।’

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রসঙ্গে আমির খসরু বলেন, এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও উন্নত করা—এসব লক্ষ্য নিয়েই সরকার এগোবে। বিনিয়োগের মাধ্যমেই তো বাণিজ্যিক রাজধানী হবে, মন্তব্য করেন তিনি।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ শুক্রবার বেলা ৩টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
১ ঘণ্টা আগে
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
২ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
৪ ঘণ্টা আগে