দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। গতকাল বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি নীতি অধিশাখা থেকে প্রজ্ঞাপনটি জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ১০(১) নম্বর ধারা অনুযায়ী দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ এবং কমিশনার জহরুল হক ও কমিশনার মোছা. আছিয়া খাতুন পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি তাদের পদত্যাগপত্রসমূহ গ্রহণ করেছেন। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি জারি করেছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।
গত ২৯ অক্টোবর দুদক চেয়ারম্যান মুহাম্মদ মইনুউদ্দীন আব্দুল্লাহ, কমিশনার আছিয়া খাতুন ও কমিশনার জহুরুল হক ‘ব্যক্তিগত’ কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এরই মধ্য দিয়ে তৃতীয়বারের মত কোনো কমিশন মেয়াদ পূর্তির আগে পদত্যাগ করেছে।
মোহাম্মদ মঈনউদ্দীন আব্দুল্লাহ ও জহুরুল হক দুদকের চেয়ারম্যান ও কমিশনার হিসেবে ২০২১ সালের ১০ মার্চ যোগদান করেন। এর আগে একই বছরের ৩ মার্চ তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপান জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিশনার আছিয়া খাতুন সংস্থাটির কমিশনার হিসেবে যোগদান করেন ২০২৩ সালে ২ জুলাই। তাকে নিয়োগ দিয়ে ওই বছরের ১৩ জুন প্রজ্ঞাপন জারি করে।
ছাত্র-জনতার প্রবল আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগের ১৫ বছরের শাসনের অবসান ঘটে। এরপর প্রশাসন ও রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানের শীর্ষ পদে বড় ধরনের রদবদল ঘটে। নাটকীয়তার মধ্য দিয়ে পদ আঁকড়ে থাকা মঈনউদ্দীন আব্দুল্লাহ ও তার পুরো কমিশন অন্তর্বর্তী সরকার গঠনের তিন মাসের মাথায় চাপের মুখে পদত্যাগে বাধ্য হন।

পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
২১ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
২৭ মিনিট আগে
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরদিনই বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে। সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী গত বুধবার জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক...
১ ঘণ্টা আগে
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সড়ক ও পরিবহন খাতে দীর্ঘদিনের চাঁদা সংস্কৃতিকে মালিক-শ্রমিক কল্যাণের যুক্তিতে বৈধতার আবরণ দেওয়ার চেষ্টা বিভ্রান্তিকর। এতে প্রকৃত সমস্যার সমাধান না হয়ে বরং বিদ্যমান বিশৃঙ্খলা ও নৈরাজ্যকে টিকিয়ে রাখার প্রবণতা শক্তিশালী হতে পারে।
১ ঘণ্টা আগে