
চাঁদাবাজি-ছিনতাই বন্ধে সকলের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ রোববার সকালে ঢাকার কেরানীগঞ্জ কারাগারে জরুরি সেবা (হটলাইন) উদ্বোধন ও কারাগার পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘চাঁদাবাজি-ছিনতাই যারা করছে, সেই অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে এবং পরে তারা জামিনে বেরিয়ে গিয়ে আবার এসব কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি চুরি-ছিনতাই নির্মূলে সবার সহযোগিতা প্রয়োজন।’
পুলিশের উদ্যম আগের মতো নেই মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘পুলিশের উদ্যম আগের মতো নেই। পুলিশের উদ্যম ফিরিয়ে আনতে কাজ করছে সরকার।’
বন্দীদের স্বজনদের সুবিধার্থে জেলখানায় একটি হটলাইন (০৯৬১২০২১৬৯০) উদ্বোধন করেন উপদেষ্টা। এ ছাড়া কারাগারের ভেতরে গিয়ে বন্দীদের থাকার জায়গা, মননচর্চা কেন্দ্র, শরীরচর্চা কেন্দ্র, লাইব্রেরি, ফাঁসির মঞ্চ ও রান্নাঘর পরিদর্শন করেন এবং বন্দীদের সার্বিক খোঁজখবর নেন তিনি। এ সময় তিনি কারা অভ্যন্তরে একটি ঔষধি গাছের চারা রোপণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন, অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. মোস্তফা কামাল, কারা উপমহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবির, সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার প্রমুখ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে আটজনের দপ্তর বণ্টন করা হয়েছে। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
৩ মিনিট আগে
ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
১ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
২ ঘণ্টা আগে