
টু ফিঙ্গার টেস্ট (টিএফটি), যা একজন নারীর যৌন ইতিহাস বা ধর্ষণ-সংক্রান্ত অভিযোগ যাচাইয়ের জন্য ব্যবহৃত হয়। এটি একটি অমানবিক, অবৈজ্ঞানিক এবং অপমানজনক প্রক্রিয়া হিসেবে পরিচিত। এই পদ্ধতির মাধ্যমে নারীদের সম্মানহানি এবং তাদের প্রতি বিভিন্নভাবে অবিচার করা হয়। ২০১৮ সালে ধর্ষণ প্রমাণের ক্ষেত্রে টু ফিঙ্গার টেস্ট (টিএফটি) নিষিদ্ধ করে রায় দেন উচ্চ আদালত। এরপর পেরিয়ে গেছে ৬ বছর। কিন্তু এখনো ধর্ষণ মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়ায় ‘টু ফিঙ্গার টেস্ট’ ব্যবহৃত হচ্ছে।
গবেষণা প্রতিবেদন থেকে দেখা গেছে, ঢাকায় যারা কাজ করছেন তাদের প্রায় সবাই টিএফটি নিষিদ্ধ সম্পর্কে জানলেও প্রত্যন্ত এলাকাগুলোয় এ সম্পর্কে ধারণা নেই। ঢাকায় স্থাস্থ্য খাতে কাজ করছেন এমন ৮ জনের মধ্যে ৭ জনই টিএফটি নিষিদ্ধ সম্পর্কে জানেন। কিন্তু রংপুরে ৯ জনের মধ্যে ৮ জনই এ সম্পর্কে জানেন না। আর দিনাজপুরে ৭ জনের মধ্যে একজনও এ সম্পর্কে জানেন না।
টিএফটি যেভাবে নারীকে অপদস্থ করে:-
ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন: নারীর শারীরিক গোপনীয়তা এবং মর্যাদা চরমভাবে ক্ষুণ্ন হয়।
লজ্জার অনুভূতি: এই পরীক্ষা নারীর মানসিক স্বাস্থ্যকে গুরুতরভাবে আঘাত করে, যা তাকে লজ্জা এবং হীনমন্যতার দিকে ঠেলে দেয়।
যৌনতার অপব্যাখ্যা: একটি শারীরিক পরীক্ষার মাধ্যমে যৌন অভিজ্ঞতার অনুমান করা ভুল, যা একজন নারীর মানবাধিকার লঙ্ঘন করে।
আত্মমর্যাদায় আঘাত: নারীর ওপর দোষারোপ করার প্রবণতা তার আত্মমর্যাদায় গভীর আঘাত হানে।
মানসিক চাপ সৃষ্টি: এই ধরনের পরীক্ষা নারীর মনে দীর্ঘমেয়াদী ট্রমা এবং মানসিক চাপ সৃষ্টি করে।
সামাজিক অসম্মান: এই পরীক্ষা নারীর সামাজিক মর্যাদাকে ক্ষুণ্ন করে এবং তাকে পারিবারিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে।
শারীরিক অসুবিধা ও ব্যথা: এই পরীক্ষা শারীরিকভাবে অস্বস্তিকর এবং কখনো কখনো ব্যথার কারণ হয়।
পুনঃআঘাত: যৌন সহিংসতার শিকার হওয়া নারীকে আবারও মানসিকভাবে আঘাত দেওয়া হয়।
নারীর স্বাধীনতার প্রতি হুমকি: এই পরীক্ষা নারীর স্বাধীনতা, মর্যাদা, এবং ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে হ্রাস করে।
নতুন অপরাধ সংঘটনের সম্ভাবনা: এই প্রক্রিয়ার কারণে নারীরা অনেক সময় ধর্ষণের অভিযোগ করতে ভয় পান, যা অপরাধীদের উৎসাহিত করে।

ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
১ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
২ ঘণ্টা আগে
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরদিনই বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে। সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী গত বুধবার জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক...
২ ঘণ্টা আগে