
বাংলাদেশের সাংবাদিকদের হয়রানি এবং তাঁদের ওপর আরোপিত অযাচিত বিধিনিষেধ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে দক্ষিণ এশিয়ার সাংবাদিকদের সংগঠনগুলো।
আজ শুক্রবার দ্য ফরেন করেসপনডেন্ট ক্লাব অব সাউথ এশিয়া (এফসিসি), প্রেসক্লাব অব ইন্ডিয়া (পিসিআই), ইন্ডিয়ান উইমেনস প্রেস কর্পস (আইডব্লিউপিসি) এবং প্রেস অ্যাসোসিয়েশন (পিএ) যৌথ বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ৫২ জন প্রখ্যাত সাংবাদিককে হত্যা মামলায় জড়ানো, কয়েকজনকে কারারুদ্ধ করা এবং অনেকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে, যা মতপ্রকাশের স্বাধীনতা এবং চিন্তার অবাধ প্রবাহের চরম লঙ্ঘন। এসব পদক্ষেপ বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ন করছে এবং দেশের ভাবমূর্তিকে কলঙ্কিত করছে।
বিবৃতিতে আরও বলা হয়, একটি মুক্ত গণমাধ্যমই বাংলাদেশের গর্ব হওয়া উচিত। ভিন্নমত নির্মূল এবং গণমাধ্যমের স্বাধীনতা দমন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
যারা সাংবাদিকদের হয়রানি করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে এবং সাংবাদিকদের নিরাপদভাবে তাঁদের কাজ চালিয়ে যাওয়ার সুযোগ দিতে তারা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানায়।
বিশ্বব্যাপী সম্মানিত নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হিসেবে প্রধান উপদেষ্টাকে ব্যক্তিগতভাবে এ বিষয়ে হস্তক্ষেপ করার অনুরোধ জানিয়ে তারা জানায়, সাংবাদিকদের নির্ভয়ে ও পক্ষপাতহীনভাবে তাঁদের দায়িত্ব পালন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে, যাঁরা অন্যায়ভাবে গ্রেপ্তার হয়েছেন, তাঁদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
১ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
২ ঘণ্টা আগে
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরদিনই বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে। সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী গত বুধবার জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক...
২ ঘণ্টা আগে