
১২ মার্চ সোমালি জলদস্যুদের কবলে পড়ে ২৩ নাবিকসহ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। জিম্মি হওয়া ২৩ নাবিক ও জাহাজ মুক্ত করার জন্য সোমালিয়ার জলদস্যুদের সঙ্গে আলোচনাসহ নানামুখী তৎপরতা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, আলোচনা অনেক দূর এগিয়েছে।
আজ বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
আলোচনা অনেক দূর এগিয়েছে উল্লেখ করলেও এসব বিষয়ে বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানান হাছান মাহমুদ। জিম্মি হওয়া জাহাজে কোনো খাদ্যসংকট হয়নি বলেও দাবি তাঁর।
ভারত সীমান্ত বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ ঘটনায় বিজিবি প্রতিবাদ জানিয়েছে।
গুলিতে মৃত্যুর ঘটনা আগের চেয়ে কমেছে দাবি করে হাছান মাহমুদ বলেন, সরকার চায়, গুলিবর্ষণের মতো কোনো ঘটনাই যেন না ঘটে।
ইউনূস সেন্টারের দাবি অনুযায়ী ইউনেসকোর কাছ থেকে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের পুরস্কার পাওয়া প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ইউনূসের পক্ষ থেকে মিথ্যাচার করা হয়েছে। ইউনূস শান্তিতে নোবেল পেয়েছেন। কিন্তু তিনি গাজায় এত মানুষ হত্যার প্রতিবাদ করেননি। উল্টো তিনি ইসরায়েলের একজন ব্যক্তির কাছ থেকে পুরস্কার নিচ্ছেন।
এর আগে গত মঙ্গলবার (২৬ মার্চ) এমভি আবদুল্লাহর মালিকপ্রতিষ্ঠান এসআর শিপিংয়ের মুখপাত্র মো. মিজানুল ইসলাম বলেন, ‘২০ মার্চ জলদস্যুদের সঙ্গে যোগাযোগ হওয়ার পর তাদের সঙ্গে আর কোনো আলাপ হয়নি। তবে নাবিকেরা যে তাঁদের পরিবারের সঙ্গে নিয়মিত বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করছেন, তা আমরা তাঁদের পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি।’
নাবিকেরা সুস্থ ও নিরাপদে আছেন উল্লেখ করে মেহেরুল করিম বলেন, ‘আমরাও প্রতিদিন নাবিকদের পরিবারের সঙ্গে যোগাযোগ রক্ষা করছি। আপাতত এটুকুই। বাড়তি আর কোনো খবর নেই, এখনো নেই।’
প্রসঙ্গত, ৫০ হাজার টন কয়লা নিয়ে আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে ১২ মার্চ সোমালি জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে আটজনের দপ্তর বণ্টন করা হয়েছে। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
৬ মিনিট আগে
ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
১ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
২ ঘণ্টা আগে