
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করা ও বিসিএস পরীক্ষায় সর্বোচ্চ তিনবার অংশ নেওয়ার সুযোগ রাখার সরকারি সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারীরা। ‘চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫–প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদ’ এর পক্ষ থেকে বলা হয়েছে, শর্ত বাদ দিয়ে চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা স্থায়ীভাবে ৩৫ বছর করতে হবে।
আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করা এবং বিসিএস পরীক্ষায় সর্বোচ্চ তিনবার অংশ নেওয়ার সুযোগ রাখার সিদ্ধান্ত হয়।
চাকরিতে প্রবেশের বয়স স্থায়ীভাবে ৩৫ বছর করার দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছে ৩৫-প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ।
সংগঠনের আহ্বায়ক শরিফুল হাসান এক ভিডিও বার্তায় বলেন, আন্দোলনকারী শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা সরকারের এ সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছেন। তাঁরা আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন, পর্যালোচনা কমিটির সুপারিশ বাস্তবায়ন করা হবে। কিন্তু চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর না করে ৩২ বছর করা হয়েছে। পাশাপাশি বিসিএস পরীক্ষায় সর্বোচ্চ তিনবার অংশ নেওয়া যাবে শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত তাদের দাবি আদায়ে আন্দোলনের সঙ্গে সাংঘর্ষিক।
শরিফুল হাসান দাবি করেন, সরকারি সিদ্ধান্তে শিক্ষার্থীদের চাওয়া-পাওয়ার প্রতিফলন ঘটেনি। শর্ত বাদ দিয়ে চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা স্থায়ীভাবে ৩৫ বছর করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। শরিফুল বলেন, শিক্ষার্থীদের প্রত্যাশা, সরকার দ্রুত এটি সংস্কার করে বাস্তবায়ন করবে। তা না হলে শিক্ষার্থীরা দাবি বাস্তবায়নে ঐক্যবদ্ধ হয়ে ফের আন্দোলনে নামবেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
৬ মিনিট আগে
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরদিনই বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে। সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী গত বুধবার জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক...
২৩ মিনিট আগে
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সড়ক ও পরিবহন খাতে দীর্ঘদিনের চাঁদা সংস্কৃতিকে মালিক-শ্রমিক কল্যাণের যুক্তিতে বৈধতার আবরণ দেওয়ার চেষ্টা বিভ্রান্তিকর। এতে প্রকৃত সমস্যার সমাধান না হয়ে বরং বিদ্যমান বিশৃঙ্খলা ও নৈরাজ্যকে টিকিয়ে রাখার প্রবণতা শক্তিশালী হতে পারে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রসঙ্গে আমির খসরু বলেন, এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও উন্নত করা—এসব লক্ষ্য নিয়েই সরকার এগোবে। বিনিয়োগের মাধ্যমেই তো বাণিজ্যিক রাজধানী হবে, মন্তব্য করেন তিনি।
২ ঘণ্টা আগে