আসন সক্ষমতার ঘাটতির সুযোগে বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী এয়ারলাইনসগুলো ক্রমেই টিকিটের দাম বাড়িয়ে চলেছে, যা ক্ষেত্রবিশেষে ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এতে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা, বেড়েছে তাদের ব্যয়ের চাপ। পরিস্থিতি সামাল দিতে এবং টিকিটের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে বিদেশি এয়ারলাইনসগুলোর সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বেবিচক সূত্রে জানা গেছে, টিকিটের দাম সহনীয় পর্যায়ে রাখতে গত ২৯ ডিসেম্বর এয়ারলাইনসগুলোকে চিঠি পাঠিয়েছে তারা। এর পরিচালক (ফ্লাইট সেফটি রেগুলেশন্স ও ইন্সপেকশন অথরাইজেশন) গ্রুপ ক্যাপ্টেন আহসান হাবীব স্বাক্ষরিত এই চিঠি বিদেশি ২৪টি এয়ারলাইনসের কাছে পাঠানো হয়েছে, যেখানে টিকিটের মূল্য নিয়ন্ত্রণে সহযোগিতা চাওয়া হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশে উড়োজাহাজের ভাড়া বৃদ্ধির বিষয়টি প্রায়ই জাতীয় দৈনিক পত্রিকায় আলোচিত হয়। বিশেষত যাত্রীদের ভ্রমণ বেড়ে যাওয়ায় মৌসুমে ভাড়া বাড়ানোর প্রবণতা বেশি লক্ষ করা যায়।
বেবিচক এয়ারলাইনসগুলোর পরিচালন ও অর্থনৈতিক চ্যালেঞ্জ সম্পর্কে সচেতন। তবে এভিয়েশনশিল্পের টেকসই উন্নয়ন এবং যাত্রীদের ভ্রমণে আগ্রহী করে তোলার জন্য ভাড়া বৃদ্ধির প্রভাব গুরুত্বসহকারে বিবেচনা করাও জরুরি।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, উড়োজাহাজের ভাড়া যাত্রীদের সাধ্যের মধ্যে রাখলে তা শুধু তাদের স্বস্তি ও আস্থা বাড়াবে না, বরং এভিয়েশন খাতের টেকসই উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে আকাশপথে ভ্রমণ আরও উৎসাহিত হবে এবং যাত্রীসংখ্যা বৃদ্ধি পাবে। এই লক্ষ্যে এয়ারলাইনসগুলোকে তাদের ভাড়ার তালিকা পুনর্বিবেচনার অনুরোধ জানানো হয়েছে।
এর আগে উড়োজাহাজের ভাড়া সহনীয় রাখতে গত ১২ ডিসেম্বর ট্রাভেল এজেন্টদের সংগঠন আটাব বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে চিঠি দেয়। ওই চিঠির পরিপ্রেক্ষিতে এয়ারলাইনসগুলোকে ভাড়া নিয়ন্ত্রণে নির্দেশনা দেওয়ার অনুরোধ জানিয়ে মন্ত্রণালয় বেবিচককে চিঠি পাঠায়।
আটাবের সভাপতি আব্দুস সালাম আরেফ জানান, ৫ আগস্টের পর যাত্রী কমে যাওয়ায় বিদেশি এয়ারলাইনসগুলো ফ্লাইটের সংখ্যা কমিয়েছিল, যা এখনো বাড়ানো হয়নি। ফলে অতিরিক্ত চাহিদার কারণে টিকিটের দাম ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত বেড়েছে, যা যাত্রীদের জন্য অসহনীয়।
তিনি উল্লেখ করেন, কয়েক মাস আগে যে টিকিটের দাম ছিল ৪০ হাজার টাকা, তা এখন ৭০ হাজার টাকা ছাড়িয়েছে। এই অবস্থায় এয়ারলাইনসগুলোর ফ্লাইটের সংখ্যা বাড়ানো উচিত বলে তিনি মনে করেন।

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রসঙ্গে আমির খসরু বলেন, এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও উন্নত করা—এসব লক্ষ্য নিয়েই সরকার এগোবে। বিনিয়োগের মাধ্যমেই তো বাণিজ্যিক রাজধানী হবে, মন্তব্য করেন তিনি।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ শুক্রবার বেলা ৩টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
১ ঘণ্টা আগে
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
২ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
৪ ঘণ্টা আগে