
এবারের ঈদযাত্রায় ট্রেনের শিডিউল বিলম্ব রুখতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আজ বুধবার থেকে উত্তরাঞ্চলের সাতটি আন্তনগর ট্রেন ঢাকায় প্রবেশের সময় বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি দেবে না। সব যাত্রীকে নামতে হবে কমলাপুর রেলস্টেশনে।
আজ ৬ থেকে আগামী ৯ জুলাই পর্যন্ত উত্তরাঞ্চল থেকে ঢাকা অভিমুখী নীলসাগর, কুড়িগ্রাম, দ্রুতযান, একতা, পঞ্চগড়, , লালমণি ও রংপুর এক্সপ্রেস ঢাকার বিমানবন্দর রেলস্টেশনে যাত্রাবিরতি দেবে না। এর আগে গত মাসেই এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে ঘোষণা দিয়েছিল বাংলাদেশ রেলওয়ে।
বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, ঈদযাত্রায় ট্রেনের শিডিউল ঠিক রাখতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ঈদের সময় উত্তরাঞ্চল থেকে ট্রেন ঢাকায় প্রবেশের সময় বিমানবন্দর রেলস্টেশনে যাত্রাবিরতি দেওয়ায় সেখান থেকেই আবার উত্তরাঞ্চলগামী যাত্রীরা উঠে আসে। ফলে অনেক সময় কমলাপুর স্টেশন থেকে যারা টিকিট কেটে ট্রেনের জন্য অপেক্ষা করে তারা উঠতে পারে না। তাই ঢাকায় প্রবেশের সময় বিমানবন্দর রেলস্টেশনে উত্তরাঞ্চলের সাতটি ট্রেন থামবে না।
এদিকে, গতকাল মঙ্গলবার ঈদযাত্রার প্রথম দিনে ঢাকা বিমানবন্দর রেলস্টেশন থেকে কমলাপুর স্টেশনে আসার জন্য টিকিট ইস্যু বন্ধ রয়েছে। তবে আজ থেকে ঢাকামুখী সাতটি ট্রেন বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি না দিলেও ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলো বিমানবন্দর স্টেশনে যথারীতি যাত্রাবিরতি নেবে এবং যাত্রী তুলবে।

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রসঙ্গে আমির খসরু বলেন, এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও উন্নত করা—এসব লক্ষ্য নিয়েই সরকার এগোবে। বিনিয়োগের মাধ্যমেই তো বাণিজ্যিক রাজধানী হবে, মন্তব্য করেন তিনি।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ শুক্রবার বেলা ৩টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
১ ঘণ্টা আগে
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
২ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
৪ ঘণ্টা আগে