রাষ্ট্রীয় মালিকানাধীন পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও ও রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনসহ রাজধানীর ছয়টি বিলাসবহুল হোটেলে ন্যূনতম অর্ধেক ছাড়ে থাকতে পারবেন পুলিশ সদস্যরা। এসব হোটেলসহ ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ এলাকায় আরও ২৫টি হোটেলে ২০ শতাংশ ছাড়ে খাওয়ার সুযোগ পাবেন তাঁরা।
গত ২৬ এপ্রিল টুরিস্ট পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার (এসপি) নাইমুল হক এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন সদর দপ্তরে (টুরিস্ট পুলিশ)।
ওই চিঠির ‘বিষয়’ লেখা রয়েছে, ‘বাংলাদেশ পুলিশ সদস্যদের জন্য বিভিন্ন হোটেল–রিসোর্ট, রেস্টুরেন্ট ও ট্যুর অপারেটরদের কাছ থেকে ডিসকাউন্ট অফার (প্রস্তাব) প্রাপ্তি প্রসঙ্গে।’
চিঠিতে ২৬টি হোটেল ও রেস্তোরাঁর তালিকা দেওয়া হয়েছে। এর মধ্যে ১২টি হোটেল ও রেস্তোরাঁ এবং ১৪টি রেস্তোরাঁ রয়েছে। হোটেলে সর্বনিম্ন ৫০ শতাংশ ডিসকাউন্টে থাকতে পারবেন পুলিশ সদস্যরা। আর রেস্তোরাঁয় খাওয়ার ক্ষেত্রে ২০ শতাংশ ছাড় পাবেন।
তবে সরকারি প্রয়োজনে এবং দায়িত্ব পালনের জন্য বাইরে থেকে ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে আসা পুলিশ সদস্যরাই শুধু এ ধরনের সুবিধা পাবেন। এ ক্ষেত্রে অবশ্যই পুলিশ সদস্যদের পরিচয়পত্র দেখাতে হবে।
পুলিশ কেন এ ধরনের সুবিধা পাবেন জানতে চাইলে টুরিস্ট পুলিশের ডিআইজি মো. আবুল কালাম সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে আমার কথা বলা ঠিক হবে না।’
তবে চিঠিতে সই করা টুরিস্ট পুলিশের ঢাকা অঞ্চলের এসপি নাইমুল হক গণমাধ্যমকে বলেন, এটা অনেকটা করপোরেট চুক্তির মতো। নানা প্রয়োজনে বিভিন্ন অঞ্চল থেকে পুলিশ সদস্যদের ঢাকায় আসতে হয়, রাতে থাকতে হয়। সরকারিভাবে তাঁদের যে ভাতা দেওয়া হয়, সেটি প্রয়োজনের তুলনায় খুবই কম। তাই হোটেল ও রেস্তোরাঁর সঙ্গে চুক্তি থাকলে দেখা যায়, তাঁরা একটু কম খরচে থাকা–খাওয়ার সুযোগ পান। এতে পুলিশ সদস্যদের সুবিধা হয়।

পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
৩৬ মিনিট আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
২ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৩ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
৩ ঘণ্টা আগে