তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রকল্পে দুর্নীতির খোঁজে রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার দুপুরে এই অভিযানে অংশ নেন কমিশনের তিন সদস্যের একটি প্রতিনিধিদল।
দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের আত্মসাৎ হয়েছে কি না—তা খতিয়ে দেখতে এই অভিযান পরিচালিত হয়। প্রকল্পের কার্যক্রম সম্পন্ন করতে যেসব ব্যক্তি জড়িত ছিল তাঁদেরসহ অনিয়মের ঘটনাগুলো যাচাই করা হচ্ছে।
অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক রাজু আহমেদ বলেন, ‘অভিযানে উঠে এসেছে ১৪ জনের সংশ্লিষ্টতায় প্রকল্পের পদে পদে ঘটেছে অনিয়ম-দুর্নীতি। একই প্রতিষ্ঠানকে বারবার কাজ দেওয়া এবং অপ্রয়োজনীয় কাজসহ নানাভাবে সরকারি অর্থ লুটপাট করা হয়েছে।’
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও জানান, এখানকার কিছু কর্মকর্তাদের কার্যক্রম নিয়ে তদন্ত করা হয়েছে। নিয়োগ প্রক্রিয়া খতিয়ে দেখতে নথি তলব করা হয়েছে। ট্যাপওয়্যার, অরেঞ্জবিডি, সাইনেসিস আইটি বড় বড় কাজ পেয়েছে। তারা সঠিকভাবে কাজ পেয়েছে কি না সেটাও যাচাই করা হচ্ছে। এসব বিষয়ে তদন্তে সময় লাগবে।
দেশের ডিজিটাল উন্নয়নে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের সহযোগিতায় ২০০৬ সালে অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের যাত্রা শুরু হয়। ২০২০ সালে প্রকল্পের নাম পরিবর্তন করে রাখা হয় অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই)। প্রকল্পের মেয়াদ কয়েক দফায় বাড়ানো হয়েছে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, প্রকল্পের মেয়াদ শেষ হবে ২০২৫ সালে।
দুদক ও এটুআইয়ের নাম প্রকাশে অনিচ্ছুক কর্মীরা জানান, ২০২০ সালে ৫ বছরের জন্য ৮৫৫ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়। যার নেতৃত্বে থাকা আনীর চৌধুরী আইসিটি সেক্টরে অপকর্মের মূল হোতা। যিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।
এটুআইয়ের হেড অব প্রজেক্ট ম্যানেজমেন্ট আব্দুল্লাহ আল ফাহিম বলেন, অভ্যন্তরীণ তদন্তে অনিয়মের প্রমাণ মেলায় ইতিমধ্যেই ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অনিয়মের পেছনে জয়-পলকের সম্পৃক্ততাও খতিয়ে দেখা হচ্ছে।

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রসঙ্গে আমির খসরু বলেন, এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও উন্নত করা—এসব লক্ষ্য নিয়েই সরকার এগোবে। বিনিয়োগের মাধ্যমেই তো বাণিজ্যিক রাজধানী হবে, মন্তব্য করেন তিনি।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ শুক্রবার বেলা ৩টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
১ ঘণ্টা আগে
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
২ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
৪ ঘণ্টা আগে