
বিদেশে অবস্থানরত ব্লগার পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ।
গত ১৫ অক্টোবর রাজধানীর রমনা থানায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্নকারী চক্রান্তে জড়িত অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলাটি করা হয়। মামলায় বাদী হয়েছেন সিটিটিসির সিটি ইন্টালিজেন্স এনালাইসিস বিভাগের উপ পরিদর্শক (এসআই) আব্দুল্লাহিল মারুফ। এই মামলায় পিনাকী ভট্টাচার্য ছাড়াও ছাত্রদলের নেতা মফিজুর রহমান আশিক (৪২) ও মুশফিকুল ফজল আনসারিকে আসামি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার রাতে মামলার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সিটিটিসির সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের উপ পুলিশ কমিশনার মাহমুদুল হাসান।
মাহমুদুল হাসান, ‘মিরপুরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে ছাত্রদলের নেতা মফিজুর রহমান আশিককে (৪২) গ্রেপ্তার করা হয়েছে। তাঁর মোবাইল ফোনে সেই গুজবের ভিডিও পিনাকি ভট্টাচার্যসহ বেশ কয়েকজনকে পাঠানো হয়েছে। এরই সূত্র ধরে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।’
আরেক প্রশ্নের জবাবে এ পুলিশ কর্মকর্তা বলেন, ‘আশিকের সঙ্গে আসামিদের কী ধরনের কথাবার্তা হয়েছে সেটি তদন্ত করা হচ্ছে। কথা আদান–প্রদানের পর যদি তাঁরা সেগুলো মুছে ফেলেন তাহলে জব্দ করা মোবাইলের ফরেন্সিক করা হবে। মামলাটি আমরাই তদন্ত করছি।’
এ দিকে মামলার বাদী অভিযোগ করেছেন, গ্রেপ্তার ছাত্রদল নেতা মফিজুর রহমান পলাশ তাঁর ভুয়া ফেসবুক আইডির মেসেঞ্জারের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন। এই তালিকায় আছেন পিনাকী ভট্টাচার্য ও মুশফিকুল ফজল আনসারী। মিরপুরে পুলিশ বাহিনীর একটি অভিযানের ঘটনাকে বিকৃতভাবে নিজের ফেক আইডিতে প্রচার করেন পলাশ। এমন কি, প্রচারিত সেই তথ্য ও ছবি পাঠানো হয় পিনাকী ভট্টাচার্যের ফেসবুক মেসেঞ্জারে। এসব আলামত জব্দ করেছে পুলিশ।
মামলার বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেন, ‘পিনাকী ভট্টাচার্য ফ্রান্সে অবস্থান করে সরকারবিরোধী অপপ্রচারে লিপ্ত। তাঁর পূর্ণাঙ্গ ঠিকানা পেলে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সড়ক ও পরিবহন খাতে দীর্ঘদিনের চাঁদা সংস্কৃতিকে মালিক-শ্রমিক কল্যাণের যুক্তিতে বৈধতার আবরণ দেওয়ার চেষ্টা বিভ্রান্তিকর। এতে প্রকৃত সমস্যার সমাধান না হয়ে বরং বিদ্যমান বিশৃঙ্খলা ও নৈরাজ্যকে টিকিয়ে রাখার প্রবণতা শক্তিশালী হতে পারে।
২৭ মিনিট আগে
চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রসঙ্গে আমির খসরু বলেন, এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও উন্নত করা—এসব লক্ষ্য নিয়েই সরকার এগোবে। বিনিয়োগের মাধ্যমেই তো বাণিজ্যিক রাজধানী হবে, মন্তব্য করেন তিনি।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ শুক্রবার বেলা ৩টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
২ ঘণ্টা আগে
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
৩ ঘণ্টা আগে