
আইন বহির্ভূতভাবে কেউ যদি কারও ডিভাইস চেক করে তিনি যদি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যও হন তাঁর বিরুদ্ধে কর্তৃপক্ষের কাছে নালিশ করা যাবে এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া যায়।
পুলিশ নাগরিকের ডিভাইস চেক করা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন কিনা এবং ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক এ কথা বলেছেন।
আজ বৃহস্পতিবার আগারগাঁওয়ের আইসিটি ভবনে ‘ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮’ রহিতকরণ এবং প্রস্তাবিত ‘সাইবার নিরাপত্তা আইন, ২০২৩’ উপস্থাপন ও অবহিতকরণ বিষয়ে সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনের শুরুতে কিছু অপব্যবহার দেখতে পাই, যা আমি অকপটে স্বীকার করতে কখনই কুণ্ঠাবোধ করিনি। সে সময়ে এ আইনের অপব্যবহার রোধে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করি। ফলে এ আইনের অপব্যবহার অনেকটাই কমে। ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যাপক আকারে সংশোধন, পরিবর্তন ও পরিমার্জন করার প্রয়োজনীয়তা দেখা দেওয়ার কারণে সেটি রহিত করে সাইবার নিরাপত্তা আইন করা হয়েছে।’
এছাড়া ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে মানুষের মধ্যে মানসিক চাপ ও আতঙ্ক কাজ করত বলেও জানান তিনি।
সাইবার নিরাপত্তা আইনের সমালোচনার বিষয়ে তিনি বলেন, ‘বুধবারের আগে নতুন আইনের খসড়া প্রকাশ করা হয়নি। ২৯ ধারায় মানহানির মামলায় কারাদণ্ড ছিল, সেটা নেই। এখন শুধু জরিমানার বিধান করা হয়েছে। ২১ ধারায় জেল ছিল ১০ বছর, এখন হয়েছে ৭ বছর। আইনের সর্ব জায়গায় দ্বিতীয়বার অপরাধ করলে যে উপধারা ছিল, সেগুলো বিলুপ্ত করা হয়েছে। এগুলো কী পরিবর্তন না? এরপরও কেউ যদি বলে, নতুন বোতলে পুরোনো মদ। তাহলে আমাদের বলতে হবে, সমালোচনার জন্যই সমালোচনা করা হচ্ছে, জেনে বুঝে সমালোচনা করা হচ্ছে না।’
পরোয়ানা ছাড়া তল্লাশি ও গ্রেপ্তার করার বিষয়ে আইনে যে ক্ষমতা দেওয়া হয়েছে তা নাগরিক অধিকার পরিপন্থী কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, টেকনিক্যাল অপরাধ যেসব ধারা জামিনযোগ্য নয়, সেসব ধারায় গ্রেপ্তার করার ২৪ ঘণ্টার মধ্যে আদালতে সোপর্দ করতে হবে। ওই ব্যক্তি আদালতে তার বক্তব্য দিতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে যে, মামলা মিথ্যা প্রমাণিত হবে সেই মামলায় যিনি ভুক্তভোগী হন, তার ক্ষতিপূরণ বা প্রতিকারের বিষয়ে কিছু বিধান সাইবার নিরাপত্তা আইনে রাখব।
এ সময় আইন ও বিচার বিভাগের সচিব গোলাম সরোয়ার বলেন, আমলযোগ্য অপরাধে বিনা ওয়ারেন্টে তল্লাশি করতে পারবেন। অ-আমলযোগ্য ধারায় তল্লাশি করার কোনো সুযোগ নেই। নতুন আইনে পুলিশের ক্ষমতা অনেক কমানো হয়েছে। অ-আমলযোগ্য ধারায় আদালতের পরোয়ানা ছাড়া তল্লাশি করতে পারবে না।
সংবাদ সম্মেলনে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সচিব মো. সামসুল আরেফিন, ডিজিটাল নিরাপত্তা এজেন্সির (ডিএসএ) মহাপরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে আটজনের দপ্তর বণ্টন করা হয়েছে। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
২৭ মিনিট আগে
ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
২ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
৩ ঘণ্টা আগে