বরগুনার আমতলী ও তালতলী উপজেলার স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণকে কেন্দ্র করে যে ভয়াবহ দুর্নীতি ও প্রশাসনিক দুর্বলতার চিত্র উঠে এসেছে, তা অত্যন্ত উদ্বেগজনক। ১৬ মার্চ আজকের পত্রিকায় প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, কাগজে-কলমে শিক্ষার্থী থাকলেও বাস্তবে অধিকাংশ মাদ্রাসার কোনো অস্তিত্ব নেই। জাতীয়করণের ঘোষণার পর থেকে দালাল চক্র সক্রিয় হয়ে উঠেছে এবং মাদ্রাসাপ্রতি ১০ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নিচ্ছে। একই সঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে অস্তিত্বহীন ও নামসর্বস্ব মাদ্রাসার তালিকা জেলা শিক্ষা কার্যালয়ে পাঠানোর অভিযোগ উঠেছে।
জেলা শিক্ষা কার্যালয়ইবা কীভাবে কোনো যাচাই-বাছাই ছাড়াই সেই তালিকা মন্ত্রণালয়ে পাঠাল? এই প্রশাসনিক দুর্বলতার সুযোগ নিয়েই দালাল চক্র দুর্নীতিতে জড়িয়ে পড়েছে।
জাতীয়করণের নামে শিক্ষকদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও শিক্ষক সমিতির নেতারাও এই দুর্নীতিতে জড়িত বলে অভিযোগ রয়েছে। এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড পুরো শিক্ষাব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।
অন্তর্বর্তী সরকার গঠনের পর সারা দেশের বিভিন্ন পেশাজীবী তাঁদের ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে আন্দোলনে নামেন। এরই পরিপ্রেক্ষিতে মাদ্রাসা শিক্ষাব্যবস্থার প্রাইমারি স্তর যাকে বলে, সেই ইবতেদিয়া মাদ্রাসার শিক্ষকেরা আন্দোলনে নামেন। আন্দোলনের কারণে সরকার তাঁদের দাবি মেনে নিয়ে জাতীয়করণের ঘোষণা দেয়।
এ ধরনের মাদ্রাসায় মূলত ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা দেওয়া হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা যুগোপযোগী শিক্ষার পাশাপাশি ধর্মীয় নীতিনৈতিকতার শিক্ষা পেয়ে থাকে। অস্তিত্বহীন মাদ্রাসার শিক্ষকেরা যদি জাতীয়করণের এ সময়ে অর্থের বিনিময়ে সরকারি শিক্ষকের মর্যাদা পেতে মরিয়া হয়ে পড়েন, তাহলে তাঁরা শিক্ষার্থীদের কী ধরনের বিদ্যা শিক্ষা দেবেন? নৈতিকহীন কোনো মানুষ আর একজনকে নীতিনৈতিকতার পাঠ দিতে পারে না।
এখন প্রাইমারি স্তরের এই কোমলমতি শিশুরা তাঁদের কাছ থেকে যে ভালো শিক্ষা পাবে না, সেটা এ ধরনের ঘটনায় স্পষ্ট হয়ে যায়। আর একজন প্রকৃত শিক্ষিত মানুষ অর্থের বিনিময়ে শিক্ষক হওয়ার চেষ্টা করবেন না।
এ ধরনের অপকর্মের মাধ্যমে মাদ্রাসা জাতীয়করণ করা হলে প্রকৃত শিক্ষার উদ্দেশ্য ব্যাহত হতে পারে। যোগ্য শিক্ষকদের নিয়ে পরিচালিত এবং যথেষ্ট শিক্ষার্থী আছে—এ ধরনের মাদ্রাসাগুলোই শুধু জাতীয়করণের আওতায় নিয়ে আসতে হবে।
মাদ্রাসা জাতীয়করণের প্রক্রিয়াকে দুর্নীতিমুক্ত করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এ জন্য সঠিক তদারকির মাধ্যমে প্রকৃত মাদ্রাসাগুলো জাতীয়করণের জন্য তালিকাভুক্ত করতে হবে। একই সঙ্গে এই দুর্নীতির সঙ্গে জড়িত দালাল চক্র ও প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। শিক্ষা প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।
স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের মতো একটি মহৎ উদ্যোগ যেন কিছু অসাধু মানুষের কারণে কলুষিত না হয়, সেদিকে সরকারকে কঠোর নজরদারি রাখতে হবে। শিক্ষার মতো একটি মৌলিক অধিকার নিয়ে কোনো ধরনের দুর্নীতি মেনে নেওয়া যায় না।

আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের বেসরকারি প্রতিষ্ঠান আদানি পাওয়ারের সঙ্গে অসম চুক্তির ব্যাপারটি নতুন ছিল না। সে সময়ও এটা নিয়ে প্রশ্ন ও সমালোচনা উঠেছিল। তারপরও সে সরকার দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে সে চুক্তি করেছিল। অন্তর্বর্তী সরকার আদানির সঙ্গে চুক্তি অনুযায়ী বকেয়া টাকা পরিশোধ করেছিল।
৩ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাস শুরু হয়েছে গতকাল। এ সময় এলেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে একটি বড় পরীক্ষা দিতে হয়। জাতীয় রাজস্ব বোর্ড সব সময় বলে আসছে, দেশে উৎপাদন ও আমদানি চাহিদার তুলনায় সামঞ্জস্যপূর্ণ। কিন্তু বাস্তব ফল উল্টো। ফলমূল, সবজি, মুরগিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আগের মতো এবারেও বেড়েছে।
৩ ঘণ্টা আগে
আটচল্লিশে শুরু হওয়া ভাষা আন্দোলন চূড়ান্ত রূপ পরিগ্রহ করে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি। রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামে শামিল হয়ে এদিন আত্মাহুতি দিয়েছিলেন বাংলার দামাল সন্তানেরা। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠা এবং একুশের চেতনার মশাল সমুন্নত রাখার এই সংগ্রাম বায়ান্নতেই...
৩ ঘণ্টা আগে
কেউ যে ঘুষ খায় না—এটাই যে বিস্ময়ের ব্যাপার হতে পারে, সেটা দেখা গেল রংপুরের এক ঘটনায়। কাগজে মোড়ানো এক গিফট বক্স নিয়ে যে ঘটনাটি ঘটে গেল, তা কাল্পনিক নাটকের ঘটনাকে ছাপিয়ে যায়। শিক্ষা কর্মকর্তার হাতে তুলে দেওয়ার জন্য এক ব্যক্তি গিফট বক্সের ভেতর ৭ লাখ টাকা নিয়ে আসেন।
১ দিন আগে