
রাষ্ট্র সংস্কারের ৩১ দফা সারা দেশের মানুষের মাঝে ছড়িয়ে দিতে বিভাগীয় কর্মশালার আয়োজন করেছে বিএনপি। ১৯ নভেম্বর রাজধানী ঢাকা দিয়ে এই কার্যক্রমের সূচনা করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। এরপর পর্যায়ক্রমে অন্য বিভাগগুলোতে কর্মশালা করা হবে।
আজ বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির প্রশিক্ষণবিষয়ক কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। পরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯ নভেম্বর ঢাকায় কর্মশালা অনুষ্ঠিত হবে। এরপর ২৩ নভেম্বর চট্টগ্রাম ও রাজশাহী, ২৫ নভেম্বর খুলনা, ৩০ নভেম্বর সিলেট, ২ ডিসেম্বর ময়মনসিংহ, ৭ ডিসেম্বর রংপুর ও বরিশাল এবং ২১ ডিসেম্বর ফরিদপুর ও কুমিল্লায় কর্মশালা অনুষ্ঠিত হবে।
আজ প্রশিক্ষণবিষয়ক কমিটির সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। সভায় অন্যদের মধ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ও প্রশিক্ষণ কমিটির সদস্যসচিব এ বি এম মোশাররফ হোসেন, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রাশিদা বেগম হীরাসহ দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহসম্পাদকেরা অংশ নেন।

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
১৮ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
১৯ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
২১ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১ দিন আগে