
বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের স্থলে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নাম গত অধিবেশনে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে প্রস্তাব করেছিল দলটি। কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত জানাননি স্পিকার। বিষয়টি নিয়ে সংসদের আগামীকালের অধিবেশনে আলোচনা তুলবে দলটি।
আজ রোববার জাতীয় সংসদে জাতীয় পার্টির সংসদীয় দলের বৈঠকে এমন আলোচনা হয়েছে বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
তিনি বলেন, আমরা এখনো কোনো সিদ্ধান্ত পায়নি। আজকে যেহেতু সংসদে শোকপ্রস্তাবের ওপর আলোচনা হবে, তাই এটি আজকের পরে চিন্তা করবো। আগামীকাল জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করব।
কি কারণে এখনো সিদ্ধান্ত জানানো হয়নি তা জাতীয় পার্টি জানতে চাইবে বলে জানান মুজিবুল হক চুন্নু।
জাতীয় পার্টির সংসদীয় পার্টির বৈঠকে ২৬ জন সদস্যের মধ্যে আজকের বৈঠকে ২১ জন উপস্থিত ছিল বলে জানা গেছে। এর মধ্যে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, রাহ্গির আলমাহি এরশাদ ও মসিউর রহমান রাঙা উপস্থিত ছিলেন না। এছাড়া আরেক সংসদ সদস্য সেলিম ওসমান ব্যাংককে চিকিৎসাধীন রয়েছেন। আর রানা মোহাম্মদ আদেল ঢাকার বাইরে রয়েছেন।
বিরোধী দলীয় নেতা হিসাবে গোলাম মোহাম্মদ কাদেরের নাম প্রস্তাব করে গত ৩ সেপ্টেম্বর স্পিকারকে চিঠি দেয় জাতীয় পার্টির সংসদীয় প্রতিনিধি দলের সদস্যরা। দলটি এখন স্পিকারের সিদ্ধান্তের অপেক্ষা রয়েছেন।
বিষয়টি নিয়ে রোববার জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের অফিসে বৈঠকে বসে দলটির সংসদীয় পার্টি। সেখানে সংসদ সদস্যরা তাদের মতামত তুলে ধরেন। কয়েকজন সংসদ সদস্য সংসদ বর্জনের পক্ষে অভিমত দেন বলে বৈঠক সূত্রে জানা গেছে। আবার কেউ কেউ আগামীকাল সংসদের অধিবেশনে উত্থাপন করে কিছুক্ষণের জন্য ওয়াকআউট করার পক্ষে মত দেন বলে জানা গেছে।
বিরোধী দলীয় প্রধান হুইপ পদে মসিউর রহমান রাঙাকে অব্যাহতি দেয় জাতীয় পার্টি। সেই চিঠিও স্পিকারের কাছে পাঠানো হয়েছে বলে জানান চুন্নু।

২০২৬–২৮ কার্যকালের জন্য কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মাধ্যমে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ, কর্মপরিষদ ও দলীয় অভ্যন্তরীণ নির্বাচন কমিটির নেতৃবৃন্দ নির্বাচিত করেছে দলটি।
১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরাও এ সময় তাঁর সঙ্গে যাবেন।
২ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আজ শুক্রবার দুপুরে তাঁকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ ঘণ্টা আগে
চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
১ দিন আগে