চিকিৎসার জন্য আবারও সিঙ্গাপুর যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সব ঠিক থাকলে আগামী ৪ মার্চ সোমবার সস্ত্রীক সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবেন তিনি। আজ শনিবার দলীয় সূত্রে এ খবর জানা গেছে।
৭৬ বছর বয়সী ফখরুল এর আগেও সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন। সর্বশেষ গত ২৪ আগস্ট স্ত্রী রাহাত আরা বেগমকে সঙ্গে নিয়ে সিঙ্গাপুর যান তিনি। এ দফায় চিকিৎসা নিয়ে ২ সেপ্টেম্বর দেশে ফেরেন ফখরুল। এবারও ‘ফলোআপ’ করানোর কথা রয়েছে বলে জানা গেছে।
কয়েক বছর আগে মির্জা ফখরুলের ঘাড়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। এ ছাড়া তাঁর গলার ধমনিতে রক্ত চলাচলেও জটিলতা সৃষ্টি হয়েছিল। তখন সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তাঁর চিকিৎসা হয়। তাঁকে চিকিৎসার ফলোআপের জন্য সিঙ্গাপুরের ওই হাসপাতালে যেতে হয়।
গত বছরের ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে ঘিরে প্রাণঘাতী সংঘর্ষ হয়। পরের দিন গ্রেপ্তার হন মির্জা ফখরুল। গত ১৫ ফেব্রুয়ারি কারামুক্ত হন তিনি। কারামুক্তির পর অনেকটা সময় অতিবাহিত হলেও এখনো পুরোদমে রাজনৈতিক কর্মকাণ্ডে তৎপর হতে পারেননি তিনি।
শনিবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির মহাসচিবের সঙ্গে দেখা করেন ১২ দলীয় জোটের নেতারা। জোট নেতারা বলছেন, এটি শুধুই সৌজন্য সাক্ষাৎ ছিল। সেখানে রাজনৈতিক কথাবার্তা হয়নি।

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
১৮ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
২০ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
২১ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১ দিন আগে