জনগণের সমর্থন নিয়ে অল্প সময়ের মধ্যে বিএনপি ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এর আগে বিএনপির স্বাধীনতা দিবস উদযাপন কমিটির সভা অনুষ্ঠিত হয়।
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘আমার মনে কোনো সন্দেহ নেই। অতি অল্প সময়ের মধ্যে জনগণের সমর্থন নিয়ে বিএনপি আবারো রাষ্ট্র ক্ষমতায় আসীন হবে।’
হাফিজ উদ্দিন আহমেদ আরও বলেন, ‘বিএনপি মোটেও হতাশাগ্রস্ত দল নয়। বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় দল। যদি বিগত নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতো, তাহলে আজকে রাষ্ট্র ক্ষমতায় থাকত আমাদের দল বিএনপি। দেশের অধিকাংশ মানুষ বিএনপিকে সমর্থন করে। বাংলাদেশে বর্তমানে কী রাজনীতি চলছে, এটা সবাই জানে। এখানে আমরা স্বাধীনতা দিবসের অনুষ্ঠান করার প্রস্তুতি নিচ্ছি। দেশের স্বাধীনতাই তো আজকে হারিয়ে যেতে বসেছে। আমরা একটা পরাধীন জাতিতে পরিণত হয়েছি।’
তিনি বলেন, ‘কারা স্বাধীনতা হরণ করছে, কারা ব্যাংক লুট করছে, কারা জনগণের ভোটাধিকার হরণ করছে, এটা সবাই জানেন। আজ হোক আর কাল হোক সংগ্রামের মাধ্যমে জনগন আবার তাদের মৌলিক অধিকার ফিরে পাবেই। এই সংগ্রামে বিএনপি নেতৃত্ব দেবে।’

২০২৬–২৮ কার্যকালের জন্য কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মাধ্যমে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ, কর্মপরিষদ ও দলীয় অভ্যন্তরীণ নির্বাচন কমিটির নেতৃবৃন্দ নির্বাচিত করেছে দলটি।
১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরাও এ সময় তাঁর সঙ্গে যাবেন।
২ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আজ শুক্রবার দুপুরে তাঁকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ ঘণ্টা আগে
চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
২১ ঘণ্টা আগে