
জুলাই গণ–অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল নিয়ে এখন আলোচনা তুঙ্গে। আগামী ফেব্রুয়ারির মাঝামাঝিতেই আসতে পারে নতুন এ রাজনৈতিক দলের ঘোষণা।
এ লক্ষে সারা দেশে ২৫০ টির বেশি থানা–উপজেলায় কমিটি দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। নতুন এ রাজনৈতিক দলের নাম আহ্বান করেছেন শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে ১০০–এর বেশি নাম জমা পড়েছে। একই নাম দিয়েছেন অনেকে। সব নামই ইংরেজি।
জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা এসব তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
কমিটির নেতারা জানান, নামগুলো নিয়ো আলোচনা চলছে। ফেব্রুয়ারিতে দল ঘোষণা করা হবে।
নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের নতুন রাজনৈতিক দলের ঘোষণা ফেব্রুয়ারিতে আসবে, আমাদের কাজ চলছে।’
প্রস্তাবিত নামগুলোর মধ্যে রয়েছে—পিপলস রেভুলেশন পার্টি (পিআরপি), পিপল’স পাওয়ার পার্টি (পিপিপি), ইউনাইটেড রেভুলেশন পার্টি (ইউআরপি), ইউনাইটেড ন্যাশনাল পার্টি (ইউএনপি), ইউনাইটেড পিপল’স পার্টি (ইউপিপি), বাংলাদেশ ইউনাইটেড সিটিজেনস পার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউডিপি), ইকুয়ালিটি অ্যান্ড জাস্টিস পার্টি (ইজেপি), জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টি (জেডিপি), জুলাই স্পিরিট পার্টি (জেএসপি), জুলাই রেভুলেশন পার্টি (জেআরপি), সিভিক ডেমোক্রেটিক পার্টি (সিডিপি), রেভুলোশনারি পিপল’স পার্টি (আরপিপি), ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি (ইউডিপি), জাস্টিস অ্যান্ড ডেমোক্রেটিক পার্টি (জেডিপি), ডেমোক্রেটিক পিপলস পার্টি (ডিপিপি), প্রগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টি (পিডিপি), স্টেট রিকনস্ট্রাকশন পার্টি (এসআরপি), বাংলাদেশ রিকনস্ট্রাকশন পার্টি (বিআরপি), ন্যাশনাল ইউনিফিকেশন পার্টি (এনইউপি), পিপলস মুভমেন্ট পার্টি (পিএমপি), প্যাট্রিয়রটিক পিপল’স মুভমেন্ট পার্টি (পিপিএম), বাংলাদেশ ব্রাদারহুড পার্টি (বিবিপি), বাংলাদেশ সিভিক ডিমান্ড পার্টি (বিসিডিপি) ইত্যাদি।

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
১৯ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
২০ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১ দিন আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১ দিন আগে