
সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ সহায়তায় ঋণের নামে ঋণখেলাপিরা ব্যাংক থেকে লুটপাট করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। আজ সোমবার পুরানা পল্টন মোড়ে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি-সিপিবি এর উদ্যোগে আয়োজিত পথসভায় এ কথা বলেন তিনি।
প্রিন্স বলেন, ‘এই যে ঋণখেলাপিরা ঋণ নিয়ে ফেরত দিচ্ছে না, তাদের তালিকা প্রকাশ না করলে আমরা করব। সব মিলিয়ে ঋণ খেলাপিরা ৪ লাখ কোটি নিয়ে গেছে। আমরা সাধারণ মানুষের জন্য রেশনিং চালু করার দাবি জানিয়ে আসছি কিন্তু টাকার অভাবে নাকি তা চালু করা যাচ্ছে না। চালু হবে কি করে? টাকা তো ঋণখেলাপিরা ঋণের নামে তুলে নিয়ে গেছে, লুটপাট করছে। সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ সহায়তায় এই লুটপাট চলছে। এই লুটপাট বন্ধ করতে হবে। লুটপাট কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’
দলের সভাপতি শাহ আলম বলেন, আজকে সারা দেশে লুটপাটের বিরুদ্ধে আমরা সমাবেশ করছি। কিছুদিন আগে ইসলামী ব্যাংক থেকে ৩০ হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। দেশের অর্থনীতি আজ লুটেরাদের দখলে চলে গেছে। দেশে সুশাসন থাকবে কি করে? এই দুঃশাসন, গণতান্ত্রিক অধিকার হরণ, দমন-পীড়ন রুখতে হবে। টাকা পাচারকারী, ঋণখেলাপির তালিকা প্রকাশ এবং পাচারকৃত টাকা উদ্ধার করতে হবে।
সহকারী সম্পাদক মিহির ঘোষের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন দলের তরুন নেতা মানবেনবদ্র দেবসহ অন্যরা।

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
১৮ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
১৯ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
২১ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১ দিন আগে