
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, এক দিনে হাসিনা ফ্যাসিস্ট হয়নি। ভারতের আশ্রয়-প্রশ্রয়ে হাসিনা ফ্যাসিস্ট হয়ে ওঠে। জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যা, হেলিকপ্টার থেকে গুলি—সব ভারতের মদদে হয়েছে। ভারত যদি এক ব্যক্তিকে প্রশ্রয় না দিত, তাহলে দেশে এ ধরনের অরাজকতা-বিশৃঙ্খলা সৃষ্টি হতো না।
আজ শনিবার লক্ষ্মীপুর শহরের মাদাম এলাকায় অষ্টমীস্নান ও হরিনাম যজ্ঞ অনুষ্ঠানে যোগ দিয়ে এ্যানি এসব কথা বলেন। উত্তর মজুপুর সনাতনী দেবালয়ের উদ্যোগে এ অনুষ্ঠান হয়।
বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, বাংলাদেশের নির্বাচনে সব সময় ভারত প্রভাব খাটিয়ে হাসিনার পক্ষে অবস্থান নিয়েছিল। নৌকার মালিক হাসিনা। এই কারণে হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে। হাসিনা ছাড়া আর কারও ভালো দেখবে না, তা হতে পারে না। এই কারণে হাসিনা ভারতের সহযোগিতায় ফ্যাসিস্টের ভূমিকায় অবতীর্ণ হয়।
এ্যানি বলেন, বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতনের শিকার, তাদের বাড়িঘর ও মন্দিরে হামলা ও ভাঙচুর চালানো হয়—এমন মিথ্যা তথ্য দিয়ে ভারতের পার্লামেন্টে আলোচনা হয়। পার্লামেন্টে যদি এ ধরনের আলোচনা হয়, তাহলে বুঝতে হবে, এটা একটা ষড়যন্ত্র। এসব কথা বলে সনাতন ধর্মাবলম্বী মানুষদের খাটো করা হচ্ছে, ছোট করা হচ্ছে। কিন্তু দেশে এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি।
ভারতের উসকানিতে পা না দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি নেতা বলেন, ‘সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে স্বৈরাচার শেখ হাসিনার সময়। অথচ ৫ আগস্টের পর সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সবচেয়ে শান্তিতে ও নিরাপদে রয়েছে। সবাই মিলেমিশে থাকতে চাই। হিন্দু-মুসলমানের মধ্যে কোনো বিরোধ নেই। সবার আগে বাংলাদেশ। দেশের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ।’
এ সময় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু, শংকর কুমার মজুমদারসহ অনেকে।

ব্রিটিশ-পাকিস্তানি পরাধীন আমলের শোষণমূলক রাষ্ট্রকাঠামো ও শাসনব্যবস্থার আমূল পরিবর্তন করে স্বাধীন দেশের উপযোগী কাঠামো ও ব্যবস্থা গড়ে তোলার পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ রায় দিয়েছেন শ্রম-কর্ম-পেশাজীবী জনগণ। আজ শুক্রবার যুব বাঙালির কেন্দ্রীয় সমন্বয় কমিটি এক বিবৃতিতে এসব কথা বলেছে।
২৬ মিনিট আগে
২০২৬–২৮ কার্যকালের জন্য কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মাধ্যমে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ, কর্মপরিষদ ও দলীয় অভ্যন্তরীণ নির্বাচন কমিটির নেতৃবৃন্দ নির্বাচিত করেছে দলটি।
২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরাও এ সময় তাঁর সঙ্গে যাবেন।
৩ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আজ শুক্রবার দুপুরে তাঁকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৩ ঘণ্টা আগে