মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ভীত বলে দাবি করেছে আওয়ামী লীগ। সরকার ভীত হয়ে ৪ থেকে ৬ নভেম্বরের মধ্যে আওয়ামী লীগের সব নেতা-কর্মী গ্রেপ্তারের নির্দেশনা দিচ্ছে বলেও দাবি করেছে তারা। সেই সঙ্গে দলীয় নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া পুলিশ, র্যাব, ডিবির কর্মকর্তাদের তালিকা করার জন্য নির্দেশনা দিয়েছে দলটি।
আজ মঙ্গলবার আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পৃথক দুটি পোস্টে এসব তথ্য জানানো হয়েছে।
ফেসবুক পেজের একটি পোস্টে বলা হয়, আমেরিকার নির্বাচনের ফলাফলে ভীত হয়ে ৪ থেকে ৬ নভেম্বর আওয়ামী লীগের সব নেতা-কর্মীকে গ্রেপ্তার করার জন্য নির্দেশ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বিদ্যমান পরিস্থিতি দলীয় কর্মীকে নিজ নিজ এলাকায়, বাড়িতে অবস্থান না করার অনুরোধ জানিয়ে বলা হয়, মনে রাখবেন এই দেশে এখন কোনো আইন নেই, আদালত নেই। দেয়ালে পিঠ ঠেকে গেলে আওয়ামী লীগ অবশ্যই ঘরে বসে থাকবে না।
মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন হচ্ছে। এতে রিপাবলিকান প্রার্থী হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। এ দিকে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা হয়েছে দাবি করে তার প্রতিবাদ জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়া এক অডিওতে যুক্তরাষ্ট্রে বসবাসকারী আওয়ামী লীগের নেতা–কর্মীদের ট্রাম্পের পক্ষে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছিলেন দলটির সভাপতি শেখ হাসিনা।
এ দিকে পৃথক অপর এক পোস্টে বলা হয়, মিথ্যা মামলা দেওয়া পুলিশ, র্যাব, ডিবি, এসআই ও ওসিদের নাম ও ছবি আওয়ামী লীগের অফিশিয়াল নম্বরে মেইল করুন। একই সঙ্গে আরও বলা হয়, আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িঘরে যারা অভিযানের নামে ভাঙচুর ও বাড়ির মহিলা সদস্যদের নির্যাতন করছে তাদের নাম, র্যাংক আর ছবি ইমেইল করুন।

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
১৬ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
১৮ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১৯ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
২১ ঘণ্টা আগে