
‘নির্বাচনের আর বাকি এক বছর। এরই মধ্যে নির্বাচনের প্রস্তুতি আমরা শুরু করে দিয়েছি। তারই অংশ হিসেবে রাজশাহীর জনসভা থেকে আবারও নৌকা প্রতীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোট চাইবেন’ বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
কাল রোববার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রীর জনসভার শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে গিয়ে আজ শনিবার সন্ধ্যায় এসব কথা বলেন এই আওয়ামী লীগ নেতা। তিনি বলেন, ‘নির্বাচনের আর বাকি এক বছর। নির্বাচনের প্রস্তুতি আমরা শুরু করে দিয়েছি। প্রধানমন্ত্রী আগামী নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার জন্য রাজশাহীবাসীর সমর্থন জানতে চাইবেন। সমর্থন চাইবেন। তিনি রাজশাহীর উন্নয়নে গত ১৪ বছরে যা কিছু করেছেন, তার ওপরই ম্যান্ডেট অবশ্যই চাইবেন।’
ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি এখন বিশ্বের অনেক উন্নত রাষ্ট্রের চেয়ে শক্তিশালী। আইএমএফের মতে, পৃথিবীতে বাংলাদেশ ৩৫তম বৃহৎ অর্থনীতির দেশ। বিএনপির নেতারা বাংলাদেশের সঙ্গে শুধু শ্রীলঙ্কার তুলনা করে বেড়ান। বাংলাদেশ নাকি এক মাসের মধ্যেই শ্রীলঙ্কা হয়ে যাবে। কিন্তু পাকিস্তানের ভঙ্গুর অর্থনীতি। তাদের এক মাসেরও আমদানি ব্যয় মেটানোর ক্ষমতা নেই। কিন্তু বিএনপি নেতারা সে কথা একবারও বলেন না। তাদের কী লজ্জা করে?’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘স্বাধীন বাংলাদেশের মাত্র ২১ বছর ক্ষমতায় আওয়ামী লীগ। এই অল্প সময়ের মধ্যে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে। উন্নয়নে আর অর্জনে আজ বদলে গেছে রাজশাহী। এ নিয়ে কথা বলবেন প্রধানমন্ত্রী। রাজশাহীর দলীয় জনসভা থেকে প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ নিয়ে রূপকল্পের কথাও বলবেন। ডিজিটাল বাংলাদেশ যেভাবে গড়েছেন। একইভাবে তিনি স্মার্ট বাংলাদেশও গড়বেন।’
এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, এ এইচ এম খায়রুজ্জামান লিটন, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল প্রমুখ।

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
১৮ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
১৯ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
২১ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১ দিন আগে