
বিএনপির রাজনীতি এখন মাঠে না, তাদের রাজনীতি এখন রাতের বেলা বিভিন্ন দূতাবাসে যাওয়া, আর লাল-নীল-রঙিন পানি খাওয়া বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ রোববার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবে স্বপ্ন ফাউন্ডেশন আয়োজিত এক সভায় তিনি এই মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপির রাজনীতি এখন মাঠে না, তাদের রাজনীতি এখন রাতের বেলা বিভিন্ন দূতাবাসে যাওয়া, আর লাল-নীল-রঙিন পানি খাওয়া। বিভিন্ন দূতাবাসে এরা (বিএনপি) ঘুরে বেড়ায়, পার্টি করে।
বিএনপিকে উদ্দেশ করে হাছান মাহমুদ বলেন, ‘আপনাদের কাছে অনুরোধ, আপনারা জনগণের জন্য রাজনীতি করেন, জনগণের কাছে যান। রাত-বিরাতে এদিক সেদিক গিয়ে কোনো লাভ হবে না। ১৪/১৮ (২০১৪ ও ২০১৮) সালে এগুলো করে কোনো লাভ হয়নি, এবারও কোনো লাভ হবে না। দল ঐক্যবদ্ধ থাকলে এবারও ইনশা আল্লাহ ধস নামানো বিজয় হবে।’
আইএমএফের তথ্য অনুযায়ী বাংলাদেশের অর্থনীতি এখন পৃথিবীর একচল্লিশতম অর্থনীতি উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ২০০৬ সালে বিএনপির আমলে বাংলাদেশের রিজার্ভ ছিল সাড়ে তিন বিলিয়ন ডলার। ২০০৯ সালে রিজার্ভ ছিল পাঁচ-ছয় বিলিয়ন ডলার। সেই রিজার্ভকে নিয়ে যাওয়া হয়েছে আটচল্লিশ বিলিয়ন ডলারে। এখনো চল্লিশ বিলিয়ন ডলার রিজার্ভ আছে, যা দিয়ে ছয় মাস আমদানি করা সম্ভব।
বিএনপি দেশের কোনো মঙ্গল চায় না উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘ওরা এখন আল্লাহর কাছে দোয়া করছে বাংলাদেশটা কেন শ্রীলঙ্কা হচ্ছে না। বিদেশিরা আমাদের ব্যাপারে নাক গলাতে চায় না, কিন্তু বিএনপি তাদের নাকটা নিয়ে ওদের কাছে যায় নাক কাটানোর জন্য। তাদের নাক কাটিয়ে অন্যের যাত্রা ভঙ্গ করার জন্য।’
বাংলাদেশের অর্থনীতি মজবুত ভিতের ওপর দাঁড়িয়ে আছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অনেক দেশে অর্থনৈতিক মন্দা চলছে। অনেক দেশের অর্থনীতি এখন ঋণখেলাপির পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে। কানাডাভিত্তিক একটি সংবাদমাধ্যম ব্লুমবার্গ বিভিন্ন তথ্য-উপাত্ত নিয়ে পৃথিবীর বিভিন্ন ভালনারেবল দেশগুলোর তালিকা প্রকাশ করেছে, যেখানে আর্জেন্টিনা, তুরস্ক, মরক্কো, মিসর, পাকিস্তান অনেক দেশের নাম আছে। কিন্তু সেখানে বাংলাদেশের নাম নেই।

ব্রিটিশ-পাকিস্তানি পরাধীন আমলের শোষণমূলক রাষ্ট্রকাঠামো ও শাসনব্যবস্থার আমূল পরিবর্তন করে স্বাধীন দেশের উপযোগী কাঠামো ও ব্যবস্থা গড়ে তোলার পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ রায় দিয়েছেন শ্রম-কর্ম-পেশাজীবী জনগণ। আজ শুক্রবার যুব বাঙালির কেন্দ্রীয় সমন্বয় কমিটি এক বিবৃতিতে এসব কথা বলেছে।
১ ঘণ্টা আগে
২০২৬–২৮ কার্যকালের জন্য কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মাধ্যমে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ, কর্মপরিষদ ও দলীয় অভ্যন্তরীণ নির্বাচন কমিটির নেতৃবৃন্দ নির্বাচিত করেছে দলটি।
২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরাও এ সময় তাঁর সঙ্গে যাবেন।
৪ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আজ শুক্রবার দুপুরে তাঁকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৪ ঘণ্টা আগে