
২০০২ সালে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় হত্যাচেষ্টা মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবকে খালাস দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি শেখ তাহসিন আলীর বেঞ্চ এ রায় দেন।
সাতক্ষীরার কলারোয়ায় ২০০২ সালে শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি বিএনপির সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ তিনজনকে ১০ বছর করে এবং বাকি ৪৭ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিলেন সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। পরে আপিল বিভাগ ২০২২ সালে দায়রা জজ আদালতে সেই দণ্ড বহাল রাখেন। এরপর তিনি হাইকোর্টে রিভিশন করেন।
হাবিবের আইনজীবী মো.আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ২০০২ সালে ওই হামলার অভিযোগে তিনটি মামলা হয়েছিল। হত্যাচেষ্টা ছাড়া বাকি দুটি অস্ত্র ও বিস্ফোরক আইনের। তিনটিতেই পৃথকভাবে সাজা হয়েছে। হত্যাচেষ্টা মামলায় হাবিবকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বাকি দুটো হাইকোর্টে বিচারাধীন।

২০২৬–২৮ কার্যকালের জন্য কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মাধ্যমে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ, কর্মপরিষদ ও দলীয় অভ্যন্তরীণ নির্বাচন কমিটির নেতৃবৃন্দ নির্বাচিত করেছে দলটি।
১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরাও এ সময় তাঁর সঙ্গে যাবেন।
২ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আজ শুক্রবার দুপুরে তাঁকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ ঘণ্টা আগে
চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
১ দিন আগে