
মাগুরায় সাকিব আল হাসান প্রথম ভোট দিলেন নিজের কেন্দ্র দরি মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সকাল ৮টায় ভোট দেন তিনি।
প্রিসাইডিং কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার জানান, এই কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট পড়েছে ১ হাজার ৪৪৪টি। যা মোট ভোটের ৫৩ শতাংশ। এর মধ্যে সাকিব পেয়েছেন ১ হাজার ৪০৭টি ভোট। সে হিসাবে বাক্সে জমা পড়া ব্যালটের ৯৭ শতাংশের বেশি ভোট পেয়েছেন তিনি।
এই ভোটকেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৮১৮ জন। যেখানে নারী ১ হাজার ৫২৫ ও পুরুষ ভোটার ১ হাজার ৩৯৩ জন।
মাগুরা-১ আসনে এবার আওয়ামী লীগের প্রার্থী হিসাবে নির্বাচন করছেন সাকিব। নিজের ভোটকেন্দ্রটি বাড়ি থেকে হাঁটা পথের দূরত্ব।
কেন্দ্রের ভোট গণনা শেষে প্রিসাইডিং কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার বলেন, ‘সাকিব ভোট দিয়েছেন সকাল ৮টায়। প্রচণ্ড শীত থাকায় তখন ভোটার উপস্থিতি ছিল কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বেড়েছিল।’

২০২৬–২৮ কার্যকালের জন্য কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মাধ্যমে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ, কর্মপরিষদ ও দলীয় অভ্যন্তরীণ নির্বাচন কমিটির নেতৃবৃন্দ নির্বাচিত করেছে দলটি।
৪০ মিনিট আগে
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরাও এ সময় তাঁর সঙ্গে যাবেন।
২ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আজ শুক্রবার দুপুরে তাঁকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ ঘণ্টা আগে
চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
২১ ঘণ্টা আগে