বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। তবে তিনি এই সময়েও বিদেশে যেতে পারবেন না। এমনটাই জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।
আইনমন্ত্রী বলেন, ‘আগের মতো একই শর্তে (সাজা স্থগিতের মেয়াদ) ছয় মাস বাড়ানো হলো। দুটি শর্ত হলো—বিদেশে যেতে পারবেন না এবং তাঁকে দেশে থেকে চিকিৎসা নিতে হবে।’ তিনি আরও বলেন, ‘মানবিক কারণে খালেদা জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হলেও একই রকম মানবিক কারণ দেখিয়ে বিদেশে চিকিৎসা নিতে পাঠানোর বিধান আইনে নেই।’
আইনমন্ত্রী আনিসুল হক আরও বলেন, ‘আজকেই (এ সংক্রান্ত) ফাইল আইন মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে।’ এবার নিয়ে ছয় মাস করে মোট আটবার খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হলো।
খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার গত ৬ মার্চ বোনের স্থায়ী মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন।
ঢাকার একটি বিশেষ আদালত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়। ২০১৭ সালে ৮ ফেব্রুয়ারি তাঁকে কারাগারে পাঠানো হয়। রায়ের বিরুদ্ধে তাঁর করা আপিল খারিজ হয়ে যায়। পরের বছর ৩০ অক্টোবর হাইকোর্ট তাঁর সাজা বাড়িয়ে ১০ বছর করে।
সরকার ২০২০ সালের ২৫ মার্চ ছয় মাসের জন্য কারাদণ্ড স্থগিত করে খালেদা জিয়াকে ঢাকায় থেকে চিকিৎসা নেওয়া ও বিদেশে না যাওয়ার শর্তে মুক্তি দেয়। মুক্তির পর থেকেই তিনি রাজধানীর গুলশানের বাসায় থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ব্রিটিশ-পাকিস্তানি পরাধীন আমলের শোষণমূলক রাষ্ট্রকাঠামো ও শাসনব্যবস্থার আমূল পরিবর্তন করে স্বাধীন দেশের উপযোগী কাঠামো ও ব্যবস্থা গড়ে তোলার পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ রায় দিয়েছেন শ্রম-কর্ম-পেশাজীবী জনগণ। আজ শুক্রবার যুব বাঙালির কেন্দ্রীয় সমন্বয় কমিটি এক বিবৃতিতে এসব কথা বলেছে।
২ ঘণ্টা আগে
২০২৬–২৮ কার্যকালের জন্য কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মাধ্যমে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ, কর্মপরিষদ ও দলীয় অভ্যন্তরীণ নির্বাচন কমিটির নেতৃবৃন্দ নির্বাচিত করেছে দলটি।
৩ ঘণ্টা আগে
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরাও এ সময় তাঁর সঙ্গে যাবেন।
৪ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আজ শুক্রবার দুপুরে তাঁকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৫ ঘণ্টা আগে