নতুন জঙ্গি সংগঠন জামাআতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়ার সদস্যদের অর্থ সহযোগিতা করার অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। যাত্রাবাড়ি থানার একটি পুরোনো মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সিটিটিসি প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান।
আজ মঙ্গলবার বিকেলে মিন্টো রোডে সাংবাদিকদের তিনি বলেন, ‘গত ৯ নভেম্বর তাঁর ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহকে জঙ্গি সংগঠন জামাআতুল আনসারের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার করা হয়। তিনি সিলেট অঞ্চল থেকে ১১ জন তরুণ নিয়ে বান্দরবানে কুকি চিনের ক্যাম্পে হিজরত করেছিলেন। সেখানে তাঁরা প্রশিক্ষণ নেয়। প্রশিক্ষণ শেষে গত মাসে দুটি মাইক্রোবাসে করে চট্টগ্রাম থেকে একটি গ্রুপ সিলেট অপর গ্রুপ ঢাকায় ফিরে আসে। এই হিজরতে যাওয়া এবং ফিরে আসার বিষয়ে জানতেন জামায়াত আমির শফিকুর রহমান। তিনি তাঁদের অর্থ সহযোগিতা করেছেন।’
জামায়াতের আর কোনো নেতার বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতা রয়েছে কিনা জানতে চাইলে আসাদুজ্জামান বলেন, ‘জামায়াতের আমিরের ছেলে সরাসরি জামাআতুল আনসারের সঙ্গে জড়িত। তিনি নিজে অর্থ সহযোগিতা করেছেন। আমরা আরও আঞ্চলিক জামায়াত নেতাদের সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য পেয়েছি। তাঁদের বিষয়ে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে।’
উল্লেখ্য, যাত্রাবাড়ি থানার যে মামলায় শফিকুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে ওই মামলায় তাঁর ছেলে রাফাতও আসামি।

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
১৯ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
২০ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১ দিন আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১ দিন আগে