
ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট আয়োজক ফাউন্ডেশনের অন্যতম প্রধান ব্যক্তি এবং সাউথ ক্যারোলিনার গভর্নর ডেভিড বিসলির সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির প্রতিনিধিরা। প্রতিনিধিদলে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি ব্যারিস্টার জাইমা রহমান।
আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে বিএনপির ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
ফেসবুক পোস্টে ডেভিড বিসলি সম্পর্কে লেখা হয়, গভর্নর ডেভিড বিসলি রিপাবলিকান গভর্নরস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি। জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের প্রেসিডেন্ট এবং ২০২০ সালে সিরিয়া, ইয়েমেন ও আফগানিস্তানে মানবিক সাহায্য দিয়ে মানুষের জীবন বাঁচানোর জন্য তাঁর নেতৃত্বের স্বীকৃতিতে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী। রোহিঙ্গা সংকটের সময় তিনি বাংলাদেশ সফর করেছিলেন। বর্তমানে তিনি বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের মধ্যে অন্যতম।
জানা গেছে, যুক্তরাজ্যের ন্যাশনাল ব্রেকফাস্ট প্রেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ওয়াশিংটন ডিসিতে ৫ ও ৬ ফেব্রুয়ারি ন্যাশনাল ব্রেকফাস্ট প্রেয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কংগ্রেস ও সিনেটের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অনুষ্ঠানে বক্তব্য দেবেন।
ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট ফাউন্ডেশন ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রতিবছরই প্রেয়ার ব্রেকফাস্টের আয়োজন করা হয়। আর এটি এমন একটি আয়োজন, যেখানে বিশ্বের বহু দেশ থেকে বিশিষ্ট ব্যক্তিরা আমন্ত্রণ পেয়ে থাকেন। এই অনুষ্ঠানে ভিন্নমতের রাজনীতিক, ধর্মীয় ব্যক্তিনির্বিশেষে সবাই একত্র হয়ে বিশ্বশান্তি ও মানবতার জন্য প্রার্থনা করেন। এ বছরের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে গত ১০ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির ৩ সদস্যের একটি প্রতিনিধিদলকে আমন্ত্রণ জানানো হয়।

ব্রিটিশ-পাকিস্তানি পরাধীন আমলের শোষণমূলক রাষ্ট্রকাঠামো ও শাসনব্যবস্থার আমূল পরিবর্তন করে স্বাধীন দেশের উপযোগী কাঠামো ও ব্যবস্থা গড়ে তোলার পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ রায় দিয়েছেন শ্রম-কর্ম-পেশাজীবী জনগণ। আজ শুক্রবার যুব বাঙালির কেন্দ্রীয় সমন্বয় কমিটি এক বিবৃতিতে এসব কথা বলেছে।
২ ঘণ্টা আগে
২০২৬–২৮ কার্যকালের জন্য কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মাধ্যমে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ, কর্মপরিষদ ও দলীয় অভ্যন্তরীণ নির্বাচন কমিটির নেতৃবৃন্দ নির্বাচিত করেছে দলটি।
৩ ঘণ্টা আগে
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরাও এ সময় তাঁর সঙ্গে যাবেন।
৪ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আজ শুক্রবার দুপুরে তাঁকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৫ ঘণ্টা আগে