
সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের মিছিলে হামলা ও হত্যাচেষ্টার মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ২৬ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান মামলার চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে অভিযোগের দায় থেকে তাঁদের অব্যাহতি দেন।
অব্যাহতিপ্রাপ্ত উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন উদ্দিন, জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদিকা শিরিন সুলতানা, অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ।
সম্প্রতি তদন্তে ঘটনায় সম্পৃক্ততার কোন সাক্ষ্য-প্রমাণ না পাওয়ায় খালেদা জিয়াসহ ২৬ জনকে অব্যাহতি দেওয়ার আবেদন করে চূড়ান্ত প্রতিবেদন দেয় তদন্ত কর্মকর্তা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক আব্দুস সোবহান। আজ ওই তদন্ত প্রতিবেদন গ্রহণ করে অভিযুক্তদের অব্যাহতি দেওয়া হয়।
মামলায় অভিযোগে বলা হয়েছিল, ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধা পরিষদ বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালনের জন্য গুলশানে সমবেত হয়। সমাবেশ শেষে সেখানে ২০ থেকে ৩০ হাজার সাধারণ মানুষ সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ঘেরাও করার জন্য রওনা হলে আসামিরা হত্যার উদ্দেশ্যে তাদের ওপর বোমা নিক্ষেপ করে। খালেদা জিয়াসহ বিএনপি নেতৃবৃন্দের নির্দেশে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা এই হামলায় অংশ নেন।
ওই ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে মামলাটি করেন ঢাকা যানবাহন ইউনিয়নের তৎকালীন সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু।
তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তদন্তকালে এই ঘটনার সত্যতা পাওয়া যায়নি। তদন্তকালে কোনো সাক্ষী সাক্ষ্য দেননি।

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
১৯ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
২০ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১ দিন আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১ দিন আগে