
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘ঈদ আনন্দের দিন, খুশির দিন। কিন্তু গত ১৭ বছর খুশি মনে ঈদ উদ্যাপন করা সম্ভব হয়নি। স্বৈরাচার, ফ্যাসিস্ট, খুনি হাসিনা খুশি মনে ঈদ করতে দেয়নি।’
আজ সোমবার সকালে লক্ষ্মীপুর সোনামিয়া ঈদগাহ জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ্যানি এসব কথা বলেন। তিনি বলেন, ‘এখন দেশের মানুষের আন্তরিকতা ও সহযোগিতায় আমরা সবাই খুব শান্তিপূর্ণভাবে ঈদুল ফিতর উদ্যাপন করতে পারছি।’
বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘আজ আমাদের মধ্যে আনন্দ ও খুশি বিরাজ করছে। আমরা যেন সামনের দিনগুলো এভাবেই ধরে রাখতে পারি। এ জন্য সেখানে যথেষ্ট ঐক্যের প্রয়োজন রয়েছে। সুদৃঢ় ঐক্যই আমাদের সবার মধ্যে এ আনন্দ ধরে রাখতে পারবে। আমার বিশ্বাস আমরা সবাই সুন্দরভাবে আছি, মিলেমিশে আছি এবং থাকব। এটাই হোক আজকের দিনের অঙ্গীকার।’
এ সময় সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, লক্ষ্মীপুর পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহম্মেদ, জেলা কৃষক দলের সহসভাপতি বদরুল ইসলাম শ্যামল, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল আদনান, জেলা ছাত্রদলের সহসভাপতি শাহবাজ চৌধুরী জিদান প্রমুখ উপস্থিত ছিলেন।
এ্যানি পরে লক্ষ্মীপুর শহরের নিজ বাসভবনে বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

ব্রিটিশ-পাকিস্তানি পরাধীন আমলের শোষণমূলক রাষ্ট্রকাঠামো ও শাসনব্যবস্থার আমূল পরিবর্তন করে স্বাধীন দেশের উপযোগী কাঠামো ও ব্যবস্থা গড়ে তোলার পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ রায় দিয়েছেন শ্রম-কর্ম-পেশাজীবী জনগণ। আজ শুক্রবার যুব বাঙালির কেন্দ্রীয় সমন্বয় কমিটি এক বিবৃতিতে এসব কথা বলেছে।
২৭ মিনিট আগে
২০২৬–২৮ কার্যকালের জন্য কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মাধ্যমে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ, কর্মপরিষদ ও দলীয় অভ্যন্তরীণ নির্বাচন কমিটির নেতৃবৃন্দ নির্বাচিত করেছে দলটি।
২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরাও এ সময় তাঁর সঙ্গে যাবেন।
৩ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আজ শুক্রবার দুপুরে তাঁকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৩ ঘণ্টা আগে