
রাজধানীর গাবতলীতে বিএনপি নেতা আমান উল্লাহ আমানকে আটকের পর সংঘর্ষের ঘটনা ঘটে। বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ করতে করতে আমিনবাজারের দিক যাওয়ার সময় আওয়ামী লীগের মঞ্চ লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরাও লাঠিসোঁটা নিয়ে ধাওয়া দেন। উভয় পক্ষের সংঘর্ষের পর এখন সড়কে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এতে সড়কে তৈরি হয়েছে যানজট।
দেশের বিভিন্ন জেলা থেকে আসা বাসচালক ও পরিবহন শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুর থেকেই রাস্তায় গাড়ির গতি কমতে থাকে। গাবতলী ব্রিজ থেকে লাগা যানজট আমিনবাজার ছাড়িয়ে গেছে, যা বেড়েই চলেছে।
চালকেরা বলছেন, গত কয়েক দিন সড়কে পুলিশের চেকপোস্ট থাকলেও আজ সেটি ছিল না। কিন্তু সাভারের আমিনবাজার থেকে ঢাকায় প্রবেশ করতে এক থেকে দেড় ঘণ্টা যানজটে থাকতে হচ্ছে।
রাস্তায় অবস্থান এবং বিএনপির নেতা-কর্মীদের ধাওয়ার বিষয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান বলেন, ‘এরা (বিএনপি) সব আদাবরের। বিনা উসকানিতে তারা এসে হামলা করেছে। তারা আমাদের মঞ্চ ও নেতা-কর্মীদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে আমাদের ১০ জনের মতো নেতা-কর্মী আহত হয়েছেন।’
তিনি আরও বলেন, ‘আমরা তাদের প্রতিহত করতে রাস্তায় আছি। এদিকে আওয়ামী লীগের করা অস্থায়ী মঞ্চ এলাকায় মিছিল নিয়ে যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা যোগ দিচ্ছেন।’
আরও পড়ুন:

২০২৬–২৮ কার্যকালের জন্য কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মাধ্যমে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ, কর্মপরিষদ ও দলীয় অভ্যন্তরীণ নির্বাচন কমিটির নেতৃবৃন্দ নির্বাচিত করেছে দলটি।
৪০ মিনিট আগে
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরাও এ সময় তাঁর সঙ্গে যাবেন।
২ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আজ শুক্রবার দুপুরে তাঁকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ ঘণ্টা আগে
চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
২১ ঘণ্টা আগে