রাজধানীর পল্টনে ছুরিকাঘাতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্যসচিব সহকারী অধ্যাপক মামুন মাহমুদ (৫৫) আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে পুলিশ। মামুন মাহমুদ সোনারগাঁও ফজলুল হক মহিলা ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক।
আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে। হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত ব্যক্তির বাসা সিদ্ধিরগঞ্জ মুক্তিনগর এলাকায়। তাঁর বুকের ডান পাশে, রানে ও পেটের নিচে সহ শরীরের বেশ কিছু জায়গায় ছুরিকাঘাত রয়েছে। জরুরি বিভাগে তাঁর চিকিৎসা চলছে।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মনিরুল ইসলাম রবি জানান, দুপুরের পর পল্টনে নারায়ণগঞ্জ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম পান্নার অফিসে ইফতারে আসেন মামুন। ইফতার শেষ করে নামাজের পল্টন কস্তুরি হোটেলের সামনে আসলে ৩ থেকে ৪ জন দুষ্কৃতকারী তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পালিয়ে যাওয়ার সময় তাঁর সঙ্গে থাকা অন্যরা দুষ্কৃতকারীদের মধ্যে একজনকে ধাওয়া করে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
তিনি অভিযোগ করেন, ‘ছিনতাইয়ের জন্য নয়, পরিকল্পিতভাবে কেউ এই ঘটনা ঘটিয়েছে।’
এদিকে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দীন মিয়া জানান, পুরানা পল্টন কস্তুরি হোটেলের গলিতে একটা ছুরিকাঘাতে ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনার সময় জুয়েল নামে একজনকে স্থানীয়রা গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। তাঁকেও হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।। বিষয়টি ছিনতাই না অন্য ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

ব্রিটিশ-পাকিস্তানি পরাধীন আমলের শোষণমূলক রাষ্ট্রকাঠামো ও শাসনব্যবস্থার আমূল পরিবর্তন করে স্বাধীন দেশের উপযোগী কাঠামো ও ব্যবস্থা গড়ে তোলার পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ রায় দিয়েছেন শ্রম-কর্ম-পেশাজীবী জনগণ। আজ শুক্রবার যুব বাঙালির কেন্দ্রীয় সমন্বয় কমিটি এক বিবৃতিতে এসব কথা বলেছে।
১ ঘণ্টা আগে
২০২৬–২৮ কার্যকালের জন্য কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মাধ্যমে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ, কর্মপরিষদ ও দলীয় অভ্যন্তরীণ নির্বাচন কমিটির নেতৃবৃন্দ নির্বাচিত করেছে দলটি।
২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরাও এ সময় তাঁর সঙ্গে যাবেন।
৪ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আজ শুক্রবার দুপুরে তাঁকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৪ ঘণ্টা আগে