ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুরের ছয় আসনের মধ্যে পাঁচটিতে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।
গতকাল শুক্রবার রাতে জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রব্বানী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রার্থীরা হলেন রংপুর-১ (গঙ্গাচড়া ও সিটি করপোরেশনের আংশিক) আসনে মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী, রংপুর-৩ (সদর) আসনে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবার রহমান বেলাল, রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে মহানগর আমির এ টি এম আজম খান, রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে জেলা আমির গোলাম রব্বানী ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে সহকারী অধ্যাপক মাওলানা মো. নুরুল আমিন।
তবে ধারণা করা হচ্ছে, কারাবন্দী জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের জন্য ওই আসনটি ফাঁকা রাখা হয়েছে। দলের শীর্ষ এ নেতার মুক্তির দাবিতে বেশ কিছুদিন থেকে সরব জামায়াত। বিভিন্ন সভা সমাবেশ থেকে তাঁর মুক্তির দাবি জানিয়ে আসছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তাঁকে মুক্তি দেওয়া না হলে আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।
অধ্যাপক গোলাম রব্বানী বলেন, সারা দেশের মতো রংপুরের ৬টি আসনের মধ্যে ৫টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রংপুর-২ আসনে এখনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।
অধ্যাপক গোলাম রব্বানী বলেন, এটা দলের প্রাথমিক বাছাই। নির্বাচনের তফসিল ঘোষণা হলে কেন্দ্রীয়ভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। তবে একটি আসনে এখনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। অল্প সময়ের মধ্যে সেখানে প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

২০২৬–২৮ কার্যকালের জন্য কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মাধ্যমে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ, কর্মপরিষদ ও দলীয় অভ্যন্তরীণ নির্বাচন কমিটির নেতৃবৃন্দ নির্বাচিত করেছে দলটি।
১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরাও এ সময় তাঁর সঙ্গে যাবেন।
২ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আজ শুক্রবার দুপুরে তাঁকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ ঘণ্টা আগে
চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
১ দিন আগে