আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এ দেশের হত্যা-ক্যু-ষড়যন্ত্র-দুর্বৃত্তায়ন-সন্ত্রাস ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। আজ সোমবার তিনি এক বিবৃতিতে বিএনপি নেতাদের দুরভিসন্ধিমূলক মিথ্যা অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ কথা বলেন।
বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, ‘বিএনপি নেতারা তাঁদের চিরায়ত মিথ্যাচারের রাজনীতি অব্যাহত রেখে নানামুখী ষড়যন্ত্র-চক্রান্ত ও অপতৎপরতায় লিপ্ত রয়েছে।’
বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও অন্তরে তাদের ১৫ আগস্টের নির্মম-নিষ্ঠুর পাশবিক মানসিকতা এবং ২১ আগস্টের বর্বরতা ও পৈশাচিকতাকে ধারণ করে উল্লেখ করে ওবায়দুল কাদের তাঁর বিবৃতিতে বলেছেন, ‘ঐতিহাসিকভাবেই বিএনপি স্বৈরতান্ত্রিক আচরণ এবং জঙ্গি-সন্ত্রাস ও প্রতিহিংসার রাজনীতিকে লালন করে আসছে।’
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধকে বিএনপি কখনো হৃদয়ে ধারণ করে না। এমনকি রাজনৈতিক কার্যক্রমেও চর্চা করে না।
গভীর ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিভিন্ন নিষেধাজ্ঞায় বিশ্বব্যাপী অর্থনীতিতে যখন একটি অনাকাঙ্ক্ষিত সংকট সৃষ্টি হয়েছে, তখন এই বৈশ্বিক সংকটকে পুঁজি করে জাতীয় রাজনৈতিক সংকট সৃষ্টির গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্রের মূলে রয়েছে ২১ আগস্টের মাস্টার মাইন্ড খুনি তারেক রহমান ও তার দল বিএনপি।

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জামায়াত নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনী ঐক্য থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরাও এ সময় তাঁর সঙ্গে যাবেন।
৬ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু হঠাৎ গুরুত্বর অসুস্থ হয়ে পড়েছেন। আজ শুক্রবার দুপুরে তাঁকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১১ মিনিট আগে
চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
১৯ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
২০ ঘণ্টা আগে