
ক্ষমতাসীন আওয়ামী লীগের কারণে বাংলাদেশ পরাশক্তিগুলোর লড়াইয়ের ক্ষেত্র হিসেবে ব্যবহার হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী শোভাযাত্রার আগে সমাবেশে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘এখন সবচেয়ে আশঙ্কার কথা, যেটা আমরা দেখতে পাচ্ছি—রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, সেখানে একটা কথা খুব স্পষ্ট হয়ে উঠেছে যে আজকে বাংলাদেশ বৃহৎ শক্তিগুলোর একটা মর্যাদার লড়াইয়ের ক্ষেত্র হিসেবে ব্যবহার হচ্ছে। এটা অত্যন্ত ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করবে। এ জন্য দায়ী আওয়ামী লীগ সরকার। তারা অবিবেচকের মতো দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা বলে এই পরিস্থিতি সৃষ্টি করেছে।’
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অংশগ্রহণের বিষয়ে দলটির মহাসচিব বলেন, ‘নির্বাচনের কথা বলা হচ্ছে। আওয়ামী লীগের অধীনে নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়, সেটা প্রমাণিত হয়েছে। বিএনপি নির্বাচন চায়, তবে এ সরকারের অধীনে নয়। তাই সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।’
বিএনপি সংঘাত কিংবা গোলযোগ চায় না জানিয়ে ফখরুল বলেন, লক্ষ্য একটাই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা।
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সামনে থেকে শোভাযাত্রা বের হয়। মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসসহ অন্য নেতা-কর্মীরা এতে অংশ নেন।

২০২৬–২৮ কার্যকালের জন্য কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মাধ্যমে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ, কর্মপরিষদ ও দলীয় অভ্যন্তরীণ নির্বাচন কমিটির নেতৃবৃন্দ নির্বাচিত করেছে দলটি।
৪১ মিনিট আগে
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরাও এ সময় তাঁর সঙ্গে যাবেন।
২ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আজ শুক্রবার দুপুরে তাঁকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ ঘণ্টা আগে
চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
২১ ঘণ্টা আগে