
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন বিশেষজ্ঞ মিশনের প্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছে বিএনপি। আজ শনিবার বিকেলে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন দলটির মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান।
খাইরুল কবির জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খানসহ পাঁচ সদস্যের প্রতিনিধিদল ইইউয়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন।
তিনি বলেন, বৈঠকে ‘গায়েবি’ মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় নেতৃবৃন্দ এবং সারা দেশে হাজার হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার, পরিবারের সদস্যদের ওপর নির্যাতন, গভীর রাত পর্যন্ত আদালতের কাজ চালু রেখে বিরোধী দলের সম্ভাব্য প্রার্থীসহ শত শত নেতা-কর্মীর ফরমায়েশি সাজা দেওয়া মতো দমন-পীড়নের মধ্যে একতরফা নির্বাচনী প্রহসনের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
বৈঠকের বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আজকের পত্রিকাকে বলেন, ইইউ মিশনের আমন্ত্রণে তাঁরা এই বৈঠক করেছেন। সেখানে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

২০২৬–২৮ কার্যকালের জন্য কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মাধ্যমে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ, কর্মপরিষদ ও দলীয় অভ্যন্তরীণ নির্বাচন কমিটির নেতৃবৃন্দ নির্বাচিত করেছে দলটি।
১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরাও এ সময় তাঁর সঙ্গে যাবেন।
২ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আজ শুক্রবার দুপুরে তাঁকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ ঘণ্টা আগে
চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
১ দিন আগে