
জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেছেন, ‘উপদেষ্টা পরিষদে পর্যাপ্ত নারীর উপস্থিতি নেই। কীভাবে নারীদের এ সেক্টরে যুক্ত করতে হবে, সে বিষয়টি আমাদেরই বের করতে হবে। আমরা সংস্কারের কথা বলছি। সেই সঙ্গে বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের কথা বলছি। এখানে তিনটি অবৈধ নির্বাচনের পরে ফের প্রশ্নবিদ্ধ নির্বাচন হতে পারে না। অবশ্যই গণপরিষদ নির্বাচন আগে হতে হবে এবং সংবিধান পুনঃ লিখন করতে হবে।’
নারায়ণগঞ্জ শহরের আলী আহাম্মদ চুনকানগর পাঠাগার ও মিলনায়তনে আজ বৃহস্পতিবার বিকেলে আয়োজিত নারী সমাবেশে প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন সামান্তা।
সামান্তা শারমিন বলেন, শেখ হাসিনা নারী নেতৃত্বের নামে নারীদের পিছিয়ে রাখার অনেক অপকৌশল করেছে। সংরক্ষিত আসনের নামে নারী নেতৃত্ব তৈরিতে বাধা দিয়েছে। বাক্স্বাধীনতার কথা বলতে গিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের খাদিজাতুল কোবরা গ্রেপ্তার হয়েছিল। জেল, জুলুম, নির্যাতনে নারীরাও শিকার হয়েছেন। যেসব পুরুষ জেলে ছিলেন তাঁদের বাসার নারীদের ওপরও জুলুম করা হয়েছে। এই বিচার আমাদের চাইতে হবে। এ কারণে আমরা আওয়ামী লীগ ও হাসিনার বিচার চাইছি। তাঁকে দেশে ফেরানো হোক এবং বিচার করা হোক।’
সামান্তা বলেন, ‘জুলাই আন্দোলনে নারীদের ভূমিকা ছিল অগ্রগামী। নারীরা তাঁদের কোটার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। তাঁরা বলেছেন, আমাদের কোটার প্রয়োজন নেই, মেধার ভিত্তিতে বণ্টন নিশ্চিত করেন। মেধার ভিত্তিতেই আমরা এগিয়ে যেতে চাই।’

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
১৮ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
১৯ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
২০ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১ দিন আগে