
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু শ্রমিক-কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, যেকোনো পরিস্থিতিতে শ্রমিকদের নিজস্ব দাবি আদায় এবং ধর্মান্ধ সাম্প্রদায়িক শক্তিকে ক্ষমতার বাইরে রাখার লড়াই জারি রাখতে হবে।
মহান মে দিবস উপলক্ষে আজ সোমবার সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাসদ চত্বরে জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ইনু।
হাসানুল হক ইনু বলেন, ধর্মান্ধ সাম্প্রদায়িক শক্তি শ্রমিক ঐক্যের শত্রু, নারী শ্রমিকের শত্রু, দেশের শত্রু। এ সময় বাজারদরের সঙ্গে মিলিয়ে শ্রমিকদের জন্য ন্যূনতম জাতীয় মজুরি ঘোষণার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে ইনু বলেন, ট্রেড ইউনিয়নের অধিকার শ্রমিকের অলঙ্ঘনীয় মানবাধিকার। কোনো অজুহাতেই ট্রেড ইউনিয়ন অধিকার খর্ব করা যাবে না। তিনি শ্রমিক-কর্মচারীদের জন্য কলকারখানা ও শিল্পাঞ্চলে রেশনিং ব্যবস্থা চালুর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সমাবেশে বিভিন্ন শিল্প কলকারখানা, শিল্পাঞ্চল এবং গার্মেন্টস শ্রমিক জোট, পুস্তক বাঁধাই শ্রমিক জোট, বাংলাদেশ পরিবহন হকার্স জোট, নির্মাণশ্রমিক জোটসহ বিভিন্ন ইউনিয়ন ও ক্রাফ ফেডারেশনের শ্রমিকেরা অংশ নেন। সমাবেশ শেষে তাঁরা লাল পতাকা মিছিল করে বঙ্গবন্ধু অ্যাভিনিউ, পল্টন, তোপখানা এলাকা প্রদক্ষিণ করেন।
জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসাবে জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার বক্তব্য রাখেন।
শিরীন আখতার তাঁর বক্তব্যে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক-কর্মচারী-শ্রমজীবী-কর্মজীবী-মেহনতি মানুষকে শুভেচ্ছা জানিয়ে বলেন, শ্রমিক ঐক্য এবং ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলনই শ্রমিক অধিকার প্রতিষ্ঠা ও রক্ষার একমাত্র পথ। তিনি বলেন, রাজনৈতিক ডামাডোলে শ্রমিকের দাবি যেন হারিয়ে না যায়, তার জন্য শ্রমিকদের সজাগ থাকতে হবে। উন্নয়নশীল দেশে, মধ্যম আয়ের দেশে শ্রমিকদের জন্য ২০ বা ২৩ হাজার টাকা ন্যূনতম মজুরি খুবই সামান্য বিষয়। তিনি ন্যূনতম জাতীয় মজুরির দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় নারী জোটের সভাপতি আফরোজা হক রীনা, জাসদের সহসভাপতি মীর হোসাইন আখতার, নুরুল আখতার, জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকন, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশের সহসভাপতি আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার খোরশেদ, বাংলাদেশ ছাত্রলীগ (ননী-মাসুদ) কেন্দ্রীয় সংসদের সভাপতি রাশিদুল হক ননী, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশের আন্তর্জাতিক সম্পাদক মনিরুল কবির মিলন, জাতীয় নির্মাণ শ্রমিক জোটের সাধারণ সম্পাদক পারুল মজুমদার, গার্মেন্টস শ্রমিক জোটের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পুস্তক বাঁধাই শ্রমিক জোটের সভাপতি মনির হোসেন, বাংলাদেশ পরিবহন হকার্স জোটের সভাপতি মোহাম্মদ আলী, শ্রমিক নেতা শেখ শাহনাজ, শিরিন সিকদার প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন কর্মজীবী নারীর নির্বাহী পরিচালক সানজিদা সুলতানা।

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
১৮ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
২০ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
২১ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১ দিন আগে