
সংবাদপত্রের নতুন নীতিমালা করা হয়েছে যেন কোনোভাবেই সংবাদকর্মীরা, সংবাদমাধ্যমগুলো সত্যকে তুলে ধরতে না পারে। কিন্তু বিএনপি সরকারের আমলে সংবাদকর্মীদের ওপরে কোনো হামলা করা হয়নি। তাঁরা নির্দ্বিধায় সংবাদ প্রকাশ করতে পেরেছেন বলে দাবি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়াম আয়োজিত একটি সভায় এ কথা বলেন তিনি।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বিএনপির মহাসচিব বলেন, ‘প্রধানমন্ত্রী সব সময় বলেন, এত উন্নয়ন হচ্ছে দেখতে পান না? এই উন্নয়নের কথা কেন সবাই লিখছে না। তাই সংবাদপত্রকে বাধা দেওয়া হচ্ছে। আমরা তো জানি আমাদের কৃষকেরা খাবার পাচ্ছেন না। লাইনে দাঁড়িয়ে অল্পসংখ্যক মানুষ খাবার পাচ্ছে, আর বাকিরা? মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে। বড়লোকেরা ফুলে ফেঁপে উঠছে।’
শাসকগোষ্ঠীরা এমন জায়গায় যাচ্ছে যে তাঁদের আর ধরা যাচ্ছে না উল্লেখ করে ফখরুল আরও বলেন, ‘এখন একটাই কথা, এদের সরাতে হবে। তার জন্য যা করতে হবে তা হচ্ছে ঐক্য তৈরি করা। যাতে আমরা জনগণকে সঙ্গে নিয়ে এই সরকারের পতন ঘটাতে পারি। বিচার হবে, আওয়ামী লীগের বিচার হবে দেশকে অন্তঃসারশূন্য করে ধ্বংস করার জন্য।’
হতাশা ও সয়ে যাওয়া থেকে বেরিয়ে এসে দেশকে বাসযোগ্য করে তুলতে একসঙ্গে কাজ করতে আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ব্রিটিশ-পাকিস্তানি পরাধীন আমলের শোষণমূলক রাষ্ট্রকাঠামো ও শাসনব্যবস্থার আমূল পরিবর্তন করে স্বাধীন দেশের উপযোগী কাঠামো ও ব্যবস্থা গড়ে তোলার পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ রায় দিয়েছেন শ্রম-কর্ম-পেশাজীবী জনগণ। আজ শুক্রবার যুব বাঙালির কেন্দ্রীয় সমন্বয় কমিটি এক বিবৃতিতে এসব কথা বলেছে।
২ ঘণ্টা আগে
২০২৬–২৮ কার্যকালের জন্য কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মাধ্যমে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ, কর্মপরিষদ ও দলীয় অভ্যন্তরীণ নির্বাচন কমিটির নেতৃবৃন্দ নির্বাচিত করেছে দলটি।
৩ ঘণ্টা আগে
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরাও এ সময় তাঁর সঙ্গে যাবেন।
৪ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আজ শুক্রবার দুপুরে তাঁকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৫ ঘণ্টা আগে