
জাতীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু ইউনিটি’ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে শেখ হাসিনার ফাঁসির দাবি জানান অভিভাবকেরা। জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মুগ্ধর বাবা প্রশ্ন তোলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৩ মাস পর কীভাবে পালালেন?
বক্তারা সমাবেশ থেকে দাবি জানান, সবার আগে গণহত্যার বিচার করতে হবে। গণহত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগ ও ফ্যাসিস্টদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে এবং রাষ্ট্র সংস্কার করতে হবে।
সমাবেশ শুরু হওয়ার আগে বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন দুর্নীতি নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এরপর মঞ্চ থেকে স্লোগান শুরু হয়। বিকেল চারটার দিকে এক মিনিট নীরবতা পালন করা হয়।
শহীদ মুগ্ধর বাবা প্রশ্ন তোলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আগস্টের তিন মাস পর কীভাবে পালালেন? এটি বের করার দাবি জানান তিনি। এছাড়াও তিনি বলেন, গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার করতে হবে।
শহীদ শাহরিয়ার হাসান আলভীর বাবা আবুল হাসান বলেন, ‘আমার ছেলে শাহরিয়ার নবম শ্রেণির শিক্ষার্থী আন্দোলনের সময় মিরপুর ১০-এ শহীদ হয়েছে। আমাদের কান্না কখনো থামবে না, এই বেদনা শেষ হওয়ার নয়। খুনি হাসিনা ও তাঁর হেলমেট বাহিনী আমাদের ওপর পাখির মতো গুলি চালিয়েছে। আমরা খুনি হাসিনার ফাঁসি চাই।’ একই সঙ্গে তিনি আহতদের সুচিকিৎসার দাবি জানান।

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
১৭ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
১৯ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
২০ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
২১ ঘণ্টা আগে