
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানকে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত বেসরকারি এভার কেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে। কর্মসূচি চলাকালে গাবতলী এলাকায় অসুস্থ হয়ে পড়েন তিনি। তখন পুলিশ তাঁকে একটি ভ্যানে তুলে নিয়ে যায়।
তাঁকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
আজ শনিবার বিএনপির অবস্থান কর্মসূচিতে গাবতলী থেকে দলটির সাতজন নেতা-কর্মীকে আটক করে পুলিশ। বিএনপি নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে অর্ধশত নেতা-কর্মী বেলা ১১টার দিকে গাবতলীর হোটেল ইসলামিয়াসংলগ্ন খালেক এন্টারপ্রাইজ বাস কাউন্টারের সামনে আসেন। এ সময় পুলিশ চারপাশ দিয়ে তাঁদের ঘিরে ধরে। ছাত্রলীগ, যুবলীগের নেতা-কর্মীরাও এ সময় শোডাউনে করেন।
আমান উল্লাহ আমানের চারপাশ থেকে সাতজন নেতা-কর্মীকে আটক করে নিয়ে যায় পুলিশ। দুপুর পৌনে ১২টার দিকে গাবতলী সড়কে আমান উল্লাহ অসুস্থ হয়ে পড়লে পুলিশ তাঁকে ধরে একটি ভ্যানে করে নিয়ে যায়।
ডিএমপির মিরপুরের এডিসি নাজমুল ফিরোজ জানান, আমান উল্লাহ আমানকে হাসপাতালে পাঠানো হয়েছে।

২০২৬–২৮ কার্যকালের জন্য কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মাধ্যমে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ, কর্মপরিষদ ও দলীয় অভ্যন্তরীণ নির্বাচন কমিটির নেতৃবৃন্দ নির্বাচিত করেছে দলটি।
১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরাও এ সময় তাঁর সঙ্গে যাবেন।
২ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আজ শুক্রবার দুপুরে তাঁকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ ঘণ্টা আগে
চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
১ দিন আগে