
থানায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাধারণ ডায়েরি করতে দেওয়া হচ্ছে না—এই অভিযোগ নিয়ে সেনাবাহিনীর কাছে যাওয়ার নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ। আজ বুধবার সকালে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এমন নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়, ‘আমরা সারা দেশ থেকে খবর পেয়েছি, বেশির ভাগ থানায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা ও লুটপাটের বিষয়ে থানায় সাধারণ ডায়েরিও করতে দেওয়া হয়নি। যেহেতু সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি দেওয়া হয়েছে, তাই এই অপরাধীদের থামাতে এখন সেনাবাহিনীর কাছেই অভিযোগ দেওয়ার বিকল্প নেই।’
এতে বলা হয়, ‘ক্ষতিগ্রস্ত সবাই পরিবারের সদস্যদের মাধ্যমে নিকটস্থ সেনাক্যাম্পে লিখিত অভিযোগ, সন্ত্রাসীদের নাম উল্লেখ করে জমা দিন।’
ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়েছে, ‘সেনাবাহিনীর কাছে আমাদের প্রত্যাশা থাকবে—সব অপরাধী, লুটেরা, সন্ত্রাসীদের তারা আইনের আওতায় আনবে।’
যৌথ বাহিনীর অভিযানের মধ্যেই গতকাল মঙ্গলবার সেনাবাহিনীকে নির্বাহী ক্ষমতা দেওয়ার প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে আগামী ৬০ দিন সেনাবাহিনীর কাছে বিচারিক ক্ষমতা থাকবে বলে উল্লেখ করা হয়েছে। এর পরই সেনাবাহিনীর দ্বারস্থ হতে দলীয় নেতা-কর্মীদের নির্দেশনা দিল আওয়ামী লীগ।
এর আগে ফেসবুকে পেজে এক পোস্টে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা ও লুটপাটের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করার নির্দেশ দেওয়া হয়েছিল।

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জামায়াত নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনী ঐক্য থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরাও এ সময় তাঁর সঙ্গে যাবেন।
৬ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু হঠাৎ গুরুত্বর অসুস্থ হয়ে পড়েছেন। আজ শুক্রবার দুপুরে তাঁকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১১ মিনিট আগে
চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
১৯ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
২০ ঘণ্টা আগে